রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

বেগম রোকেয়ার সমাধিতে তসলিমা, মৌলবাদের বিরুদ্ধে কড়া বার্তা

Published on: August 4, 2026
---Advertisement---

দীর্ঘ নির্বাসনের পর কলকাতায় এসে উত্তর ২৪ পরগনার পানিহাটিতে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের সমাধিতে শ্রদ্ধা জানালেন তসলিমা নাসরিন। পানিহাটি উচ্চ বালিকা বিদ্যালয়ে গিয়ে তিনি শিক্ষক-শিক্ষিকা ও পড়ুয়াদের সঙ্গে সময় কাটান। পাশাপাশি বেগম রোকেয়ার জীবন, নারীশিক্ষার জন্য তাঁর সংগ্রাম এবং সমাজ সংস্কারের ভূমিকার কথাও তুলে ধরেন। (Taslima Nasrin)

তসলিমা বলেন, ১৯৩২ সালের ৯ ডিসেম্বর মৃত্যুর পর মুসলিম মৌলবাদীদের বাধার কারণে কলকাতায় বেগম রোকেয়াকে কবর দেওয়া যায়নি। পরে রাতের অন্ধকারে পানিহাটিতে তাঁর সমাধি হয়। সেই ইতিহাসের প্রতি শ্রদ্ধা জানাতেই তিনি সেখানে এসেছেন। তাঁর কথায়, বেগম রোকেয়া ছিলেন নারীশিক্ষার অগ্রদূত এবং মৌলবাদের বিরুদ্ধে সংগ্রামী কণ্ঠ। তাই তাঁর সমাধিতে শ্রদ্ধা জানানোও মৌলবাদের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। (Taslima Nasrin)

বাংলাদেশের রাজনীতি নিয়ে মত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মত প্রকাশ করেন তসলিমা। তিনি বলেন, গণতন্ত্রে সব রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার থাকা উচিত। শেখ হাসিনার দলের উপর থাকা নিষেধাজ্ঞা তুলে দেওয়ার পক্ষেও তিনি মত দেন। একই সঙ্গে তিনি বলেন, শেখ হাসিনার দেশে ফিরে রাজনীতি করার সুযোগ পাওয়া উচিত।(Taslima Nasrin)

তবে ধর্মভিত্তিক রাজনীতির কড়া বিরোধিতা করেন তিনি। তাঁর দাবি, ধর্মীয় রাজনীতি নারীবিদ্বেষী। জামায়াতে ইসলামীর মতো দল শরিয়া আইন এবং নারী-বিরোধী নীতির পক্ষে। এমন দল ক্ষমতায় এলে নারী ও সংখ্যালঘুদের অধিকার ক্ষতিগ্রস্ত হবে। তাই এ ধরনের রাজনীতি নিষিদ্ধ হলে তাঁর আপত্তি নেই।

দেশে ফেরার ইচ্ছা ও ইউসিসি নিয়ে বক্তব্য

বাংলাদেশে ফেরার প্রসঙ্গে তসলিমা বলেন, দেশে ফেরার ইচ্ছা তাঁর সবসময়ই রয়েছে। কিন্তু তাঁকে ফিরতে দেওয়া হয় না। (Taslima Nasrin)

অভিন্ন দেওয়ানি বিধি (UCC) প্রসঙ্গে তিনি বলেন, ধর্মীয় ব্যক্তিগত আইনের কারণে নারীরা সমান অধিকার থেকে বঞ্চিত হন। সমান অধিকারের ভিত্তিতে অভিন্ন দেওয়ানি বিধি চালু হলে নারী ও সংখ্যালঘুদের প্রতি বৈষম্য কমবে। তাঁর দাবি, বাংলাদেশে হিন্দু নারীরাও উত্তরাধিকারসহ বিভিন্ন ক্ষেত্রে সমান অধিকার পান না। বিশ্বের অধিকাংশ উন্নত দেশে ধর্মনিরপেক্ষ দেওয়ানি আইন রয়েছে। উপমহাদেশেও নারীর অধিকার ও মানবাধিকার নিশ্চিত করতে অভিন্ন দেওয়ানি বিধি প্রয়োজন।

আরও পড়ুন :- রাষ্ট্রপতির অনুমোদনের পর মহারাষ্ট্রে কার্যকর ধর্মীয় স্বাধীনতা আইন, কড়া শাস্তির বিধান


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “বেগম রোকেয়ার সমাধিতে তসলিমা, মৌলবাদের বিরুদ্ধে কড়া বার্তা”

Leave a Comment