নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু হয়েছে। এরপরই বড় পদক্ষেপ নিল কলকাতা পুরসভা। আগুনে ক্ষতিগ্রস্ত হোটেলটিকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশ দিলেন পুরসভার কমিশনার স্মিতা পান্ডে। পাশাপাশি ১৬ টি বরোতেই পৃথক পৃথক তদন্ত কমিটি গড়ার কথা ঘোষণা করল পুরসভা (new market fire incident)।
এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পুরসভার কমিশনার স্মিতা পান্ডে (new market fire incident) বলেন, “আমরা তদন্ত ছাড়া বলতে পারবো না। আমরা আগেই একটি তদন্ত টিম গঠিত করেছি। আমরা একটা ইনস্পেকশন অডিট গঠিত করব। কারণ এইরকম ঘটনা বারবার ঘটা উচিত নয়।”
new market fire incident: ১৬ বরোতে পৃথক তদন্ত কমিটি
তিনি আরও বলেন, “১৬ টি বরোতে পৃথক পৃথকভাবে তদন্ত কমিটি তৈরি করা হলো। আগেও আমরা করেছিলাম। এবার তাদেরকে দিয়েই করাবো। এটা ওদের অভ্যাসের মধ্যে থাকবে। কলকাতা পুরসভা, কলকাতা পুলিশ, দমকল এবং সিইএসসির আগেই নমিনেশন পেয়ে গেছি। তাদেরকে দিয়েই করাবো।”
এই তদন্ত কমিটি আগামী এক মাসের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দেবে। ২৫ অগস্ট শহরের ১৬ টি বরোতে বাণিজ্যিক কাজে ব্যবহৃত হওয়া আবাসন, মার্কেট, হোটেল সহ যেখানে মানুষের জমায়েত হয় সেই সব জায়গার অগ্নি নির্বাপন এবং অন্যান্য সুরক্ষা বিধি অবস্থা খতিয়ে দেখবেন। গুরুত্বপূর্ণভাবে এই কমিটির সঙ্গে লাইসেন্স বিভাগ কেও যুক্ত করা হলো (new market fire incident)।
পুরসভার কমিশনার স্মিতা পান্ডে বলেন, “ব্যক্তিগতভাবে আমি মনে করি, একটা দায়িত্ববান ব্যবসাদার হওয়া উচিত। সরকারের পাশাপাশি দেশের সাধারণ মানুষকেও সতর্ক হওয়া দরকার। আইন মেনে নিজেদের ব্যবসাকে চালান। তেমনই আমাদেরও কর্তব্য এটা দেখার। তদন্ত কমিটিতে পুরসভার লাইসেন্স বিভাগকেও যুক্ত করা হলো। যৌথ এই পর্যবেক্ষণ দলে কেএমডিএ, কলকাতা পুরসভা, কলকাতা পুলিশ, দমকল এবং সিইএসসি-র প্রতিনিধিরা যৌথভাবে থাকবেন।”
নজরদারির খামতি ছিল মানছেন পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডে। নজরদারির কোথায় ত্রুটি ছিল সেটা খতিয়ে দেখার জন্যই বিল্ডিং বিভাগের কাছ থেকে যাবতীয় রিপোর্ট তলব করা হয়েছে। একইসঙ্গে যারা ব্যবসা করছেন তাদেরও দায়িত্ব রয়েছে এ ব্যাপারে সচেতন হওয়ার। লাইসেন্স এবং বিল্ডিং বিভাগে কোথায় কোথায় গাফিলতি ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।









1 thought on “অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশ নিউ মার্কেটের হোটেল, গঠিত তদন্ত কমিটি”