রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

নতুন সরকারের প্রথম বইমেলা, নিখুঁত আয়োজন করতে ২৪ সদস্যের কমিটি গঠন

Published on: August 26, 2026
Kolkata Book Fair
---Advertisement---

পালাবদলের পর রাজ্যে বিজেপি সরকারের প্রথম বইমেলা অনুষ্ঠিত হবে আগামী বছর। আর সেই বইমেলাকে ঘিরে যাতে কোনও রকম ত্রুটি না থাকে, তার জন্য বেশ কয়েক মাস আগেই প্রস্তুতি শুরু করে দিল রাজ্য সরকার। আগামী বছরের বইমেলা সুষ্ঠুভাবে আয়োজনের জন্য ইতিমধ্যে গঠন করা হয়েছে ২৪ সদস্যের একটি পরামর্শদাতা কমিটি। এই কমিটির আহ্বায়ক করা হয়েছে কলকাতা দূরদর্শন কেন্দ্রের কনসাল্টিং এডিটর প্রসেনজিৎ বক্সিকে।

আগামী বছরের ২২ জানুয়ারি থেকে শুরু হবে বইমেলা। চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। গত কয়েক বছরের মতো এবারও সল্টলেকের সেন্ট্রাল পার্ক চত্বরেই বইমেলার আয়োজন করা হবে। বইমেলার মূল আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সঙ্গে যৌথভাবে কাজ করবে এই ২৪ সদস্যের পরামর্শদাতা কমিটি।

Kolkata Book Fair: সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টদের নিয়ে কমিটি

বইমেলার আয়োজনকে আরও পরিকল্পিত ও সুষ্ঠু করতে সমাজের বিভিন্ন ক্ষেত্রের সম্মানীয় ব্যক্তিত্বদের এই কমিটিতে রাখা হয়েছে। কমিটিতে রয়েছেন উদ্বোধন পত্রিকার প্রতিনিধি স্বামী আর্যেশানন্দ, ভারত সেবাশ্রমের স্বরস্বেতানন্দ, পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের দেবজ্যোতি দত্ত, অনিল আচার্য, মিলিন্দ দে এবং রাজকুমার বর্মণ।

এছাড়াও সমাজকর্মী সপ্তর্ষি চৌধুরী, তনুজা চক্রবর্তী, দেশের ডাক পত্রিকার সম্পাদক দেবজিৎ সরকার, শিক্ষিকা অফেলিয়া সিনহা, গ্রন্থ বিকাশের তরফে অনির্বাণ দে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অরিন্দম ভট্টাচার্য, কবি বিনায়ক বন্দ্যোপাধ্যায় এবং স্বস্তিকা পত্রিকার তরফে সুকেশ মণ্ডলও রয়েছেন এই কমিটিতে।

অন্নপূর্ণার টাকা পুরুষের অ্যাকাউন্টে, তারপর যা করলেন…

কমিটিতে জায়গা পেয়েছেন বিশ্ব হিন্দু বার্তার জয়ন্ত বিশ্বাস, প্রাবন্ধিক রবিরঞ্জন সেন, লেখক মোহিত রায়, ভারতীয় জনতা বার্তার তরফে অমিতাভ রায় এবং সেকুলার ফাউন্ডেশনের অ্যাডভোকেট ওসমান গনি। পাশাপাশি ন্যাশনাল বুক ট্রাস্টের একজন প্রতিনিধি, ইজেডসিসির তরফে আশিস গিরি এবং রাজা রামমোহন লাইব্রেরি ও মাকাইয়াসের একজন করে প্রতিনিধিকেও কমিটিতে রাখা হয়েছে।

গিল্ডকে পরামর্শ ও দিকনির্দেশ দেবে কমিটি

বইমেলা আয়োজনের ক্ষেত্রে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশ দেওয়ার কাজ করবে এই ২৪ সদস্যের কমিটি। কমিটির বৈঠকের আহ্বায়কের দায়িত্বে থাকবেন কলকাতা দূরদর্শনের কনসাল্টিং এডিটর প্রসেনজিৎ বক্সি। অর্থাৎ বইমেলার প্রস্তুতি এবং আয়োজনের বিভিন্ন দিক নিয়ে গিল্ডের সঙ্গে সমন্বয় করে কাজ করবে এই কমিটি। (Kolkata Book Fair)

পালাবদলের পর এটাই রাজ্যে বিজেপি সরকারের প্রথম বইমেলা। ফলে এই বইমেলাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। আয়োজনের ক্ষেত্রে যাতে কোনও খামতি না থাকে, সেই লক্ষ্যেই সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে এই পরামর্শদাতা কমিটি তৈরি করা হয়েছে। নতুন দায়িত্বে প্রসেনজিৎ বক্সিকে সামনে রেখে এবার বইমেলার আয়োজন কতটা নতুন মাত্রা পায়, সেদিকেই নজর থাকবে বইপ্রেমীদের।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “নতুন সরকারের প্রথম বইমেলা, নিখুঁত আয়োজন করতে ২৪ সদস্যের কমিটি গঠন”

Leave a Comment