আজ খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। তবে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের সাক্ষী থাকতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। অন্যদিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে।
Weather Update: দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি
দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগনায় বজ্রপাত-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া চলার সম্ভাবনা রয়েছে বলে হাওয়া অফিসের পূর্বাভাস।
কেমন থাকবে কলকাতার আকাশ?
আজ, বুধবার, কলকাতায় আকাশ সাধারণত মেঘলা থাকবে। আগামী ২৪ ঘণ্টায় এক-দু’দফা হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন দিনভর সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রির আশপাশে থাকতে পারে।
নতুন সরকারের প্রথম বইমেলা, নিখুঁত আয়োজন করতে ২৪ সদস্যের কমিটি গঠন
অন্যদিকে গতকাল, মঙ্গলবার সকাল সাড়ে ৬টা থেকে বুধবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত কলকাতায় ৮.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে বৃষ্টির পরিমাণও ৮.২ মিলিমিটার। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৭ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৭ ডিগ্রি বেশি। (Weather Update)
উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি
দক্ষিণবঙ্গে পাশাপাশি আজ উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার জেলার এক-দু’টি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এছাড়াও উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া চলার সম্ভাবনা রয়েছে।








