রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Kolkata Metro Ticket: এক টিকিটেই যাওয়া-আসা, কলকাতা মেট্রোয় ফিরল রিটার্ন টিকিট ব্যবস্থা

KOlkata Metro Ticket
---Advertisement---

প্রায় ১৫ বছর পর কলকাতা মেট্রোয় ফিরছে বহু প্রতীক্ষিত রিটার্ন টিকিট ব্যবস্থা। যাত্রীদের দৈনন্দিন যাতায়াতকে আরও সহজ ও সময় সাশ্রয়ী করতে QR কোড-ভিত্তিক এই নতুন রিটার্ন টিকিট চালু করল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। শনিবার জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষামূলকভাবে ব্লু, ইয়েলো, গ্রিন ও অরেঞ্জ—মেট্রোর সব লাইনে এই ব্যবস্থা কার্যকর হচ্ছে।

নতুন ব্যবস্থায় যাত্রীরা একবার টিকিট কাটলেই যাওয়া ও আসা দু’দিকের যাত্রা সম্পন্ন করতে পারবেন। ফেরার সময় আর টিকিট কাউন্টারের দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না। যাত্রার সময় এন্ট্রি গেটে যেমন কিউআর কোড স্ক্যান করতে হবে, ঠিক তেমনই ফেরার সময়েও একই টিকিট স্ক্যান করলেই যাত্রা সম্ভব হবে। এই রিটার্ন টিকিটের মেয়াদ থাকবে পুরো দিন জুড়ে—সারাদিনের মধ্যে যে কোনও সময়ে ফেরা যাবে।

উল্লেখ্য, ২০১১ সালের ১ অগস্ট থেকে কাগজের টিকিট তুলে দিয়ে টোকেন ও পরে QR কোড টিকিট চালু হয়। সেই সময় থেকেই বন্ধ হয়ে যায় রিটার্ন টিকিট ব্যবস্থা। ফলে যাদের স্মার্ট কার্ড ছিল না, তাঁদের প্রতিবার যাওয়া ও ফেরার জন্য দু’বার লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হত। এতে সময় নষ্ট হওয়ার পাশাপাশি বাড়ছিল ভোগান্তিও।

নিত্যযাত্রীদের দীর্ঘদিনের দাবি মেনে এবার ফের সেই পুরনো সুবিধা ফিরিয়ে আনল মেট্রো। বিশেষ করে ইদানীং ব্লু লাইনে ঘন ঘন বিভ্রাট, সিগন্যাল সমস্যা বা রেকের ত্রুটিতে যখন যাত্রীদের ভোগান্তি বাড়ছে, তখন এই নতুন উদ্যোগ কিছুটা হলেও স্বস্তি দেবে বলে আশা কর্তৃপক্ষের।

কলকাতা মেট্রো জানিয়েছে, পরীক্ষামূলক পর্যায়ের সাফল্যের ভিত্তিতে ভবিষ্যতে এই ব্যবস্থাকে আরও উন্নত করা হবে। যাত্রীদের মতে, এক টিকিটেই যাওয়া-আসার সুযোগ ফের চালু হওয়া নিঃসন্দেহে সময় ও ঝঞ্ঝাট দুটোই কমাবে, আর মেট্রো যাত্রা হয়ে উঠবে আরও স্বচ্ছন্দ।


Hindusthan News Point

রাজ্য, দেশ, বিদেশ, খেলা ও বিনোদনের নির্ভরযোগ্য খবর এক প্ল্যাটফর্মে। আমরা তুলে ধরি সত্য, বাস্তব ও মানুষের কথা। Voice of the Nation

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment