রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

মঙ্গলে পথে মমতা, ‘আক্রান্ত’ তৃণমূলকর্মীদের সঙ্গে দেখা করতে যাবেন অভিষেক

Mamata Banerjee
---Advertisement---

পালা বদলের ২৬ দিন পর অবশেষে পথে নামছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী ২ জুন, মঙ্গলবার পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিন ধর্মতলার রানী রাসমণি অ্যাভেনিউতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি নেবেন তৃণমূল সুপ্রিমো। কর্মসূচির জন্য ইতিমধ্যেই পুলিশের কাছে অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে।

গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, এই নির্বাচনে বিজেপি মানুষের গণতান্ত্রিক মতামতকে ভোটবাক্সে প্রতিফলিত হতে দেয়নি, ভোট লুট করেছে। এছাড়াও নির্বাচন পরবর্তী পর্যায়ে বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগও এনেছেন তিনি। তৃণমূলের কর্মী-সমর্থকদের মারধর, পার্টি অফিস দখল-ভাঙচুর এবং বহু জায়গায় বিজেপি অশান্তি বাঁধিয়েছে বলে অভিযোগ। সেই সঙ্গে গত কয়েকদিনে মিথ্যে মামলায় তৃণমূলের বহু নেতা-কর্মীকে গ্রেফতার করা হচ্ছে বলেও অভিযোগ।

এই সব বিষয় নিয়ে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নামার ডাক দিলেন তৃণমূল নেত্রী। এদিন দিনভর চলবে বিক্ষোভ কর্মসূচি। কলকাতা থেকে কর্মসূচি শুরু করলেও আগামীদিনে রাজ্যের অন্য জেলাতেও তিনি যাবেন বলে দলীয় সূত্রে খবর। অন্যদিকে, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সক্রিয়তা বাড়াচ্ছেন। শনিবার তিনি দলের আক্রান্ত নেতাদের দেখতে যাবেন।

শনিবার অভিষেক (Abhishek Banerjee) যাবেন সোনারপুর দক্ষিণ এবং বেলেঘাটা বিধানসভা এলাকায়। সোনারপুর দক্ষিণে ‘আক্রান্ত’ তৃণমূলকর্মী সঞ্জু কর্মকার এবং বেলেঘাটায় আর এক ‘আক্রান্ত’ কর্মী বিশ্বজিৎ পট্টনায়কের সঙ্গে দেখা করবেন তিনি।

বিধানসভা ভোটে শোচনীয় পরাজয়ের পর তৃণমূল দৃশ্যতই ছত্রভঙ্গ। রাজ্যের বিভিন্ন প্রান্তে দলের কর্মীরা আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে অভিষেক কেন রাস্তায় নামছেন না, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন দলের অনেক নেতা। ঘটনাচক্রে, শনিবার থেকেই তার কর্মসূচি শুরু করছেন অভিষেক।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “মঙ্গলে পথে মমতা, ‘আক্রান্ত’ তৃণমূলকর্মীদের সঙ্গে দেখা করতে যাবেন অভিষেক”

Leave a Comment