রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Medical Student’s Death: ডাক্তারি পড়ুয়ার ঝুলন্ত দেহ হাসপাতালের বাথরুমে, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

Published on: February 15, 2026
---Advertisement---

এবার দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে এক ডাক্তারি পড়ুয়ার দেহ উদ্ধার। ওই হাসপাতালের হস্টেলের বাথরুম থেকে উদ্ধার হয় ওই পড়ুয়ার ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দুর্গাপুর থানার পুলিশ।

শনিবার রাতে ওই বেসরকারি হাসপাতালে রাখা ছিল পড়ুয়ার দেহ। ঠিক কি কারণে ডাক্তারি পড়ুয়ার মৃত্যু, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তবে, এই ডাক্তারি পড়ুয়া আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। কিন্তু এখনও মৃত্যুর কারণ স্পষ্ট নয়। মৃত ডাক্তারি পড়ুয়ার বাড়িতে খবর দেওয়া হয়েছে। Medical Student’s Death

পুলিশ ও বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বছর ২২ এর মৃত ডাক্তারি পড়ুয়ার নাম লাবণ্য প্রতাপ। বাড়ি বিহারের পাটনাতে। ওই পড়ুয়া একটি সেমিস্টারের পরীক্ষায় পাশ করতে পারেননি। সেই কারণেই মানসিক অবসাদে ভুগছিলেন বলে জানা গিয়েছে। খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, প্রাথমিক তদন্তে অনুমান, কোনও কারণে ওই পড়ুয়া মানসিক অবসাদে ভুগছিলেন। তবে, এর পেছনে অন্য কোন কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে । মৃত্যুর পেছনে অন্য কোনও কারণ আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন ওই পুলিশ আধিকারিক। তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে পড়ুয়ার সহপাঠী বন্ধুদের জিজ্ঞাবাদ করেছে পুলিশ। পরিবারের তরফে কি বলা হয় ও তারা কি অভিযোগ করেন, তার উপর গোটা বিষয়টি নির্ভর করছে।

উল্লেখ্য, ২০২৫ সালে দুর্গাপুরের ওই বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের এক ডাক্তারি পড়ুয়ারকে কলেজের অদূরে জঙ্গলে ধর্ষণের অভিযোগ উঠেছিলো। ওই পড়ুয়ার এক সহপাঠী ও স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়। পরে তারা গ্রেফতার হয়। সেই মামলা এখনও দুর্গাপুর আদালতে বিচারাধীন । সেই মামলার রেশ কাটতে না কাটতেই ফের ওই বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালেরই ডাক্তারি পড়ুয়ার রহস্য মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে ইস্পাত নগরীতে।Medical Student’s Death


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment