---Advertisement---

‘না শোধরালে গ্যারেজ করা হবে’, পুলিশকে হুঁশিয়ারি দিলীপের

May 26, 2026 7:12 PM
---Advertisement---

রাজ্যে নতুন সরকার গঠনের পরই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে মুখ খুললেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। পুলিশের একাংশের ‘বদভ্যাস’ নিয়ে ক্ষোভ উগরে দিলেন রাজ্যের মন্ত্রী। তিনি বলেন, “পুলিশ তো কাউকে খুঁজে পায় না। সন্ধেবেলা তাদের সঙ্গেই বসে খায়। তারপর বলে খুঁজে পাচ্ছি না। সব জায়গায় এটা হয়। কিন্তু পুলিশের অভ্যেস না পাল্টালে তো পাবলিক পাল্টে দেবে। শুরু হয়ে গিয়েছে অনেক জায়গায়। পুলিশের অনেক দিন ধরেই এমন বদভ্যাস রয়েছে। মিথ্যা কথা বলা। নেতাদের সঙ্গে গা ঘষে ঘষে চলা। চোর ডাকাতদের সঙ্গে শেয়ার করা। এইগুলো বদলানো দরকার।”

তিনি আরও যোগ করেন, “মানুষ যে ভাবে বেরিয়ে আসছে। কে কাকে বাঁচাবে? পুলিশ মানুষকে বাঁচাবে। পুলিশকে কে বাঁচাবে? যা ঘটনা ঘটছে চারদিকে। মানুষ ক্ষেপে গিয়েছে এই অত্যাচার সহ্য করতে করতে। আর সব জায়গায় অপরাধের সঙ্গে জড়িয়ে রয়েছে পুলিশ। এই সব খবর আসছে আমাদের কাছে। পুলিশ নিজের দায়িত্ব পালন করুক। নাহলে জনরোষ এমন হবে যে কেউ কাউকে বাঁচাতে পারবে না।”

দিলীপ ঘোষ বললেন, “এই যে অফিসাররা বিগড়েছে। ওসি হোক, আইসি হোক, বিডিও হোক বা এসডিও হোক। বিগড়েছে কেন? এদের ব্যবহার করা হয়েছে খারাপ কাজে। আর ধীরে ধীরে ওটকেই ওরা স্বাভাবিক মনে করেছে। বেআইনিকে আইনি মনে করা। নিজের অধিকার ফলিয়ে সব জায়গায় সুবিধা নেওয়া। সব জায়গায় সাধারণ মানুষ বঞ্চিত হয়েছে, অত্যাচারিত হয়েছে। এখন তো কমপক্ষে ঠিক হওয়া উচিত, নাহলে এদেরকে গ্যারেজ করা হবে। বা আইনের হাতে তুলে দিতে হবে।”

প্রশাসনের এই মানসিকতার কারণে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে বঞ্চিত এবং অত্যাচারিত হয়েছে বলে দাবি করেন তিনি। দুর্নীতিগ্রস্ত আমলাদের কড়া বার্তা দিয়ে মন্ত্রী হুঁশিয়ারি দেন, “এখন তো কমপক্ষে এদের ঠিক হওয়া উচিত। যদি তা না হয়, তবে এই সব অফিসারদের হয় গ্যারেজ করা হবে, না হলে সরাসরি আইনের হাতে তুলে দেওয়া হবে।”


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment