---Advertisement---
lifezone nursing home

গাছ লাগিয়ে পরিবেশ বাঁচানোর ডাক, বিশ্ব পরিবেশ দিবসে সোনারপুর উত্তরের বিধায়ক দেবাশিস ধর

June 5, 2026 9:12 PM
---Advertisement---

বিশ্ব পরিবেশ দিবসের দিনে পরিবেশ রক্ষার বার্তা পৌঁছে দিতে বৃক্ষরোপণ কর্মসূচিতে সামিল হলেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দেবাশিস ধর। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের লাঙ্গলবেরিয়া স্বাস্থ্যকেন্দ্রের সামনে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত থেকে তিনি নিজ হাতে একাধিক গাছের চারা রোপণ করেন। অনুষ্ঠানে সোনারপুরের বিডিও-সহ প্রশাসনের বিভিন্ন আধিকারিক, স্বাস্থ্যকর্মী এবং স্থানীয় বাসিন্দারাও অংশ নেন। (World Environtment Day)

এদিন পরিবেশ দিবস উপলক্ষে স্বাস্থ্যকেন্দ্র চত্বরে ফলজ ও ঔষধি গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়। বৃক্ষরোপণের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ নিয়ে সচেতনতার বার্তাও দেন বিধায়ক। তাঁর বক্তব্য, মানুষের লাগামছাড়া পরিবেশ ধ্বংসের ফলেই আজ প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে। নির্বিচারে গাছ কাটা, জলাশয় ও পুকুর ভরাটের মতো কর্মকাণ্ডের জেরে পরিবেশের উপর ক্রমশ বাড়ছে চাপ। এরই প্রভাব পড়ছে আবহাওয়ার উপর। বাড়ছে তাপমাত্রা, বদলে যাচ্ছে ঋতুচক্রের স্বাভাবিক ধারা, অনিয়মিত হয়ে পড়ছে বর্ষা।(World Environment Day)

বিধায়কের কথায়,পরিবেশকে রক্ষা করতে হলে বৃক্ষরোপণের বিকল্প নেই। শুধু সরকারি উদ্যোগ নয়, সাধারণ মানুষকেও এই কাজে এগিয়ে আসতে হবে। তিনি সকলের উদ্দেশে আবেদন জানান, প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিন। তাহলেই আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে। (World Environtment Day)

স্থানীয়দের উপস্থিতিতে এদিনের কর্মসূচি পরিবেশ সচেতনতার এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্যকে সামনে রেখে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়নের এই উদ্যোগকে স্বাগত জানান এলাকার বাসিন্দারাও। প্রশাসন ও জনপ্রতিনিধিদের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণেই পরিবেশ রক্ষার লড়াই আরও শক্তিশালী হবে বলেই মত। (World Environtment Day)

বুজে আসছে ঐতিহ্যের সরস্বতী নদী, ধর্মচর্চাই কাল?


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment