দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর লোক কল্যাণ মেলার শুভ সূচনা করলেন সোনারপুর দক্ষিণের বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায়। এই মেলার মাধ্যমে প্রতিবছর জনসাধারণকে বিভিন্ন সরকারি পরিষেবা ও সুবিধা প্রদান করা হয়। সেই মতো এবছরও সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রদান করা হলো (MLA Rupa Ganguly)।
MLA Rupa Ganguly: কী বললেন বিধায়ক?
এই মেলায় উপভোক্তাদের আয়ুষ্মান ভারতের কার্ড প্রদান করা হয়। এছাড়াও, পিএম স্বনিধি হকার্স লোন, ফুড লাইসেন্সও প্রদান করা হয়। বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায় বলেন, “এই কার্ড এতদিন পশ্চিমবঙ্গে ছিল না। এই সরকার আসার পর এই কার্ড প্রথম দেওয়া হলো।” অর্থিকভাবে অস্বচ্ছল হকারদের লোন এগ্রিমেন্ট পেপার দেওয়া হয়। ফুড লাইসেন্সও দেওয়া হয় (MLA Rupa Ganguly)।
বিধায়ক আরও বলেন, “রাজনীতি করতে করতে বাংলার মানুষের যা দুর্দশা হয়েছে, রাজনীতি করা ও রাজনীতি সহ্য করা সবটাই বাজে অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। ক্রমশ ভুলের দিকে এগিয়ে যাচ্ছে সবাই। যাদের ২ লক্ষ টাকার বাইক আছে তাঁরা সরকারি পরিষেবা পাবেন না। আয়ুষ্মান ভারত যারা পাচ্ছে না তাঁরা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা পাবেন।”
অন্যদিকে, রাজপুর-সোনারপুর পুরসভার স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক দেবারুন ভট্টাচার্য জানান, “আমরা আজকে কিছু আয়ুষ্মান ভারতের কার্ড দিলাম। যাদের কার্ড এখনও আসেননি তাঁরা বাড়িতে থেকেই সেই কার্ড পেয়ে যাবেন। বয়স্কদের কার্ডও আমরা তাদের বাড়িতেই পৌঁছে দেব। কোথাও লাইন দেওয়ার প্রয়োজন নেই। সকলে স্বাস্থ্য পরিষেবার আওতায় থাকবেন।”
মেয়ে আয়ুষ্মান ভারতের কার্ড পেয়েছেন এতে খুশি সোনারপুরের বাসিন্দা রিপন সাহা। তিনি বলেন, মেয়ের আয়ুষ্মান ভারতের কার্ড হয়েছে খুব খুশি হয়েছি। আমাদের কার্ড এখনো পাইনি কিন্তু প্রসেসিং-এ রয়েছে। ডাউনলোড করে রেখেছি কার্ড এখনও আসেনি।”











1 thought on “একই ছাদের তলায় সব পরিষেবা, সোনারপুরে লোক কল্যাণ মেলার সূচনা করলেন বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায়”