রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ক্লাবঘরে মজুর সরকারি ত্রাণ, গ্রেফতার নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান

Nabadwip Municipality Chairman Arrest
---Advertisement---

বাড়ির পাশের ক্লাবেই সরকারি বিপুল ত্রাণসামগ্রী মজুত করে রাখার অভিযোগ। গ্রেফতার নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান (Nabadwip Municipality Chairman Arrest) বিমানকৃষ্ণ সাহা। শনিবার ভোররাতে গ্রেফতার করে তাঁকে নবদ্বীপ থানায় নিয়ে যায় পুলিশ। অভিযোগ, তাঁর বাড়ির পাশেই একটি ক্লাবে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী দীর্ঘদিন ধরে মজুত করে রাখা হয়েছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। চেয়ারম্যানকে থানায় নিয়ে যাওয়ার সময় ক্ষুব্ধ বাসিন্দারা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে কেন্দ্রীয় বাহিনী মৃদু লাঠিচার্জ করে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, শুক্রবার রাত সাড়ে ১০টা নাগাদ নবদ্বীপের বরালহাট স্পোর্টিং ক্লাবে হানা দেয় পুলিশ। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে ছিল সরকারি ত্রিপল, কম্বল এবং বিভিন্ন রকমের শাড়ি। অভিযোগ, ক্লাবের প্রায় দশটি ঘরে দীর্ঘদিন ধরে এই সামগ্রী মজুত করে রাখা হয়েছিল। স্থানীয় বাসিন্দাদের দাবি, সাধারণ মানুষের জন্য বরাদ্দ সরকারি ত্রাণসামগ্রী গোপনে সেখানে মজুত রাখা হয়েছিল।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় শনিবার ভোর ৩টা ৪০ মিনিট নাগাদ বিশাল পুলিশবাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা বিমানকৃষ্ণ সাহার বাড়িতে পৌঁছন। বাড়ি ঘিরে ফেলার পর তাঁকে বের করে পুলিশি গাড়িতে তোলা হয়। সেই সময় উপস্থিত জনতার একাংশ ‘চোর-চোর’ স্লোগান দিতে শুরু করেন। বিক্ষোভের মাঝে তাঁর দিকে জুতো ও জলের বোতল ছোড়া হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি জুতো গিয়ে তাঁর মাথাতেও লাগে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে মৃদু লাঠিচার্জ করে জনতাকে সরিয়ে দিতে হয়।

যদিও তাঁর ওপর এই অভিযোগ অস্বীকার করেছে নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা। থানায় নিয়ে যাওয়ার পথে সংবাদমাধ্যমকে তিনি জানান, তাঁকে গ্রেফতার করা হয়নি, শুধুমাত্র জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হচ্ছে। কোনও ধরনের দুর্নীতির সঙ্গে তাঁর যোগ নেই।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment