রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Narendrapur Police Station: নরেন্দ্রপুর থানার আইসি বদল নিয়ে রাজনৈতিক উত্তাপ, কমিশনের দ্বারস্থ তৃণমূল

Published on: April 18, 2026
Narendrapur Police Station
---Advertisement---

নির্বাচনের মুখে নরেন্দ্রপুর থানার আইসি(Narendrapur Police Station) বদলকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। সুরিন্দর সিংকে সরিয়ে প্রসেনজিৎ বিষ্ণুকে নতুন আইসি হিসেবে নিয়োগ করার পরই পক্ষপাতিত্বের অভিযোগ তোলে তৃণমূল কংগ্রেস। বিষয়টি নিয়ে সরাসরি নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে।

তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন কমিশনকে পাঠানো চিঠিতে দাবি করেছেন, নতুন আইসি প্রসেনজিৎ বিষ্ণুর সঙ্গে বিজেপি প্রার্থী দেবাশিস ধরের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তাঁদের একই শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা এবং সামাজিক যোগাযোগের প্রসঙ্গ তুলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। চিঠিতে অবিলম্বে ওই আইসিকে সরানোর দাবিও জানানো হয়েছে।(Narendrapur Police Station)

সোনারপুর উত্তরের তৃণমূল প্রার্থী ফিরদৌসী বেগম অভিযোগ করেন, নির্বাচনের আগে নিরপেক্ষ আইসি দেওয়ার প্রয়োজন থাকলেও প্রশাসনে এই ধরনের হঠাৎ পরিবর্তন সন্দেহের জন্ম দেয়। তাঁর বক্তব্য, “নিজেদের পছন্দমতো অফিসারকে বসানো হয়েছে, এতে নিরপেক্ষ নির্বাচন কতটা সম্ভব তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।”

Weather 18 April: বাড়বে গরম, বৃষ্টিতেও ভিজবে কিছু জেলা, আদৌ আসবে স্বস্তি?: Narendrapur Police Station: নরেন্দ্রপুর থানার আইসি বদল নিয়ে রাজনৈতিক উত্তাপ, কমিশনের দ্বারস্থ তৃণমূল

অন্যদিকে, বিজেপি প্রার্থী দেবাশিস ধর সমস্ত অভিযোগ খারিজ করেছেন। তাঁর দাবি, প্রাক্তন পুলিশ আধিকারিক (Narendrapur Police Station) হিসেবে অনেকের সঙ্গে পরিচয় থাকা অস্বাভাবিক নয়। তিনি বলেন, “আগের আইসির বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই বদলি হয়েছে এবং এতে বিজেপির কোনও হস্তক্ষেপ নেই।” কমিশনই সম্পূর্ণ প্রক্রিয়া পরিচালনা করেছে বলে দাবি করেন তিনি।

ডেরেক ও’ব্রায়েনের অভিযোগের পাল্টা কড়া ভাষায় তিনি জানান, “এই ধরনের তথ্য কোথা থেকে আনা হয়েছে জানি না। প্রমাণ দিতে হবে, না হলে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।”

এদিকে বাম প্রার্থী মোনালিসা সিনহা কটাক্ষ করে বলেন, প্রশাসন এখন দলদাসে পরিণত হয়েছে। পাশাপাশি বিজেপি ও তৃণমূলের এই সংঘাতকে ‘মেকি’ বলেও অভিহিত করেছেন তিনি।

World GDP Ranking 2026: ভারতের অর্থনীতি নেমে গেল বিশ্বের ছয় নম্বরে, কেন এই পতন?: Narendrapur Police Station: নরেন্দ্রপুর থানার আইসি বদল নিয়ে রাজনৈতিক উত্তাপ, কমিশনের দ্বারস্থ তৃণমূল


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment