রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

নেতাজির নামে সেবা কেন্দ্র চালাতে মাসে ৩০ হাজার টাকা অনুদান, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published on: August 13, 2026
Netaji Named Sevakendra
---Advertisement---

রাজ্যের প্রতিটি বিধানসভা এলাকায় এবার তৈরি হতে চলেছে ‘নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র’। সাধারণ মানুষ যাতে সরকারি প্রকল্প, পরিষেবা ও বিভিন্ন সরকারি সুবিধা সহজে পেতে পারেন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সেবা কেন্দ্রগুলি চালানোর জন্য মাসে ৩০ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়ার কথাও ঘোষণা করেছে রাজ্য সরকার।

বুধবার বিধানসভার বিশেষ অধিবেশনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, অগস্ট মাস থেকেই এই ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে। তবে সরকারি অনুদান পেতে হলে নির্দিষ্ট কিছু নিয়ম মানতে হবে। (Netaji Named Sevakendra)

কী কী শর্ত মানতে হবে?

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সেবা কেন্দ্রটির নাম অবশ্যই ‘নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র’ রাখতে হবে। শুধু নাম দিলেই হবে না, অফিসের ভিতরে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতর থেকে পাঠানো নেতাজি সুভাষচন্দ্র বসুর ধুতি-পাঞ্জাবি পরা ছবিও রাখতে হবে। এই শর্তগুলি পূরণ করলেই সংশ্লিষ্ট সেবা কেন্দ্র মাসে ৩০ হাজার টাকা করে সরকারি সাহায্য পাবে।

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই প্রতিটি বিধানসভা এলাকায় বিধায়ক সেবা কেন্দ্র তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছিল। বর্তমানে বিজেপির ২০৭ টি বিধানসভা আসনে এই ধরনের কেন্দ্র খোলার উদ্যোগ রয়েছে। তবে নন্দীগ্রাম আসনে এখনও উপনির্বাচন না হওয়ায় সেখানে এই প্রকল্প কার্যকর হয়নি।

শুধু বিজেপি বিধায়ক নন, বিভিন্ন বিরোধী দলের বিধায়করাও নিজেদের এলাকায় সাধারণ মানুষের জন্য জনসেবামূলক অফিস চালান। এবার দলমত নির্বিশেষে সব বিধানসভা এলাকায় একই ধরনের পরিষেবা কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। (Netaji Named Sevakendra)

পরের অধিবেশনেই আসবে সংশোধনী

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই প্রকল্পকে নিয়মের মধ্যে আনতে পরবর্তী বিধানসভা অধিবেশনে প্রয়োজনীয় সংশোধনী আনা হবে। সেই প্রক্রিয়া শেষ হওয়ার পর থেকেই নিয়মিতভাবে সেবা কেন্দ্রগুলির জন্য অর্থ বরাদ্দ করা হবে। পাশাপাশি পুরো বিষয়টি দেখভালের দায়িত্ব বিধানসভার স্পিকারের হাতে দেওয়ার প্রস্তাবও রাখা হয়েছে।

হাই কোর্টের বড় রায়, বাতিল ২০১০-এর পরের সব OBC-A ও OBC-B সার্টিফিকেট

নেতাজিকে ঘিরে বিতর্কের মাঝেই ঘোষণা

নেতাজির নামে এই সেবা কেন্দ্র চালুর ঘোষণা রাজনৈতিক দিক থেকেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজ্যের রাজনৈতিক মহল। সম্প্রতি কোচবিহারের নেতা অনন্ত মহারাজের নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে করা মন্তব্যকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে বিতর্ক তৈরি হয়েছিল। সেই ঘটনায় বিজেপিকেও বিরোধীদের আক্রমণের মুখে পড়তে হয়।

এর মধ্যেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্যামবাজারে নেতাজির মূর্তিতে মাল্যদান করে বিজেপিকে নিশানা করেছিলেন। ফলে এবার রাজ্য সরকারের উদ্যোগে নেতাজির নামে সেবা কেন্দ্র চালু এবং তার জন্য সরকারি অনুদানের ঘোষণা রাজনৈতিকভাবে বিশেষ বার্তা দিচ্ছে বলেই মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ।

যদিও সরকারের দাবি, কোনও রাজনীতি নয়,স্বাধীনতা সংগ্রামী তথা বাংলার গর্ব নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি সম্মান জানাতে এবং সাধারণ মানুষের সঙ্গে আরও সরাসরি যোগাযোগ তৈরি করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য হতে পারে। (Netaji Named Sevakendra)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

2 thoughts on “নেতাজির নামে সেবা কেন্দ্র চালাতে মাসে ৩০ হাজার টাকা অনুদান, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর”

Leave a Comment