রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

NRS-এ নার্সের রহস্যমৃত্যু! শৌচাগার থেকে মিলল দেহ, কীভাবে মৃত্যু?

NRS Hospital
---Advertisement---

ফের সরকারি হাসপাতালে রহস্যমৃত্যু। এনআরএসের স্ত্রীরোগ বিভাগের এইচডিইউয়ের শৌচালয় থেকে এক নার্সের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম রূপালী বর্মণ। যদিও কী কারণে মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে অনুমান মৃত্যুর আগে তাঁর শরীরে কোনও ইঞ্জেকশন দেওয়া হয়েছিল। ফলে অতিরিক্ত ডোজের কারণে তাঁর মৃত্যু হতে পারে। খবর পেয়েই এনআরএসে পৌঁছন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। হাসপাতালে যান কলকাতা পুলিশের ডিসি সুবিমল পাল সহ পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকেরা। মৃত নার্সের সঙ্গে সেইসময় ডিউটিরত ৪ জন নার্সকে জিজ্ঞাসাবাদ করছে এন্টালি থানার পুলিশ (NRS Hospital)।

NRS Hospital: কীভাবে মৃত্যু?

পুলিশ সূত্রে খবর, বুধবার রাত ৮টা নাগাদ হাসপাতালে ডিউটিতে যোগ দেন রূপালী। নার্সিং স্টেশনে আসার পর রাত ১০টা ২০ মিনিট নাগাদ তিনি ফেন্টানিলের তিনটি ভায়াল নিয়ে শৌচালয়ে চলে যান। ১০টা ২৭ মিনিট পর্যন্ত তিনি বাইরে না আসায় সহকর্মীরা ডাকাডাকি শুরু করেন। বেশ কিছুক্ষণ কেটে গেলেও কাজে ফিরে না আসায় সহকর্মীদের সন্দেহ হয়। সহকর্মীরা শৌচালয়ের দরজার কাছে গিয়ে তাঁকে ডাকাডাকি করেন। তারপরই দরজা ভেঙে অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে।

আত্মহত্যা নাকি খুন?

প্রসঙ্গত, এই ফেন্টানিল রোগীদের ঘুম পাড়ানোর জন্য ব্যবহার করা হয়। চিকিৎসকদের অনুমান, এই ওষুধের অতিরিক্ত ডোজ নার্সের কনুইয়ের সন্ধিস্থলের শিরায় ইনজেক্ট করা হয়েছে। এবার এই ওষুধ তিনি নিজেই নিয়েছিলেন নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ। দেহ উদ্ধারের পর এনআরএস হাসপাতালের পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হয়। গতকাল রাতেই এন্টালি থানার পুলিশ এবং লালবাজারের হোমিসাইড শাখার আধিকারিকেরা হাসপাতালে পৌঁছন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ স্পষ্ট জানা যাবে। হাসপাতালের কর্মীদের জিজ্ঞাসাবাদ করেন তাঁরা। মৃতার দেহের পাশ থেকে মেলেনি কোনও সুইসাইড নোট।

পুলিশ সূত্রে খবর, রূপালী দমদমের বাসিন্দা। আদি বাড়ি পূর্ব মেদিনীপুরে। এক বছর আগে তাঁর বিয়ে হয়। তারপরেই তিনি এনআরএস হাসপাতালে বদলি হয়ে এসেছিলেন। এর আগে এনআরএস থেকেই নার্সিংয়ে এমএসসি করেছিলেন তিনি।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “NRS-এ নার্সের রহস্যমৃত্যু! শৌচাগার থেকে মিলল দেহ, কীভাবে মৃত্যু?”

Leave a Comment