রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

নাসিরুদ্দিন শাহকে ‘শেয়াল-কুকুর’ বলে আক্রমণ, তালজ্ঞানহীন মন্তব্য করে বিতর্কে কঙ্গনা

Published on: August 13, 2026
Kangana Ranaut
---Advertisement---

সেই যন্তর মন্তর থেকে শুরু। ছাত্র আন্দোলনের সময় বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা নাসিরুদ্দিন শাহের মুখ খোলা নিয়ে তাঁকে আগেও কটাক্ষ করেছিলেন অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত। অভিনেতাকে ‘লোমড়ি’ বা ‘শেয়াল’ বলে কটাক্ষ করার পর এবার ফের মুখ খুললেন কঙ্গনা। কয়েক দিন আগে ইনস্টাগ্রাম স্টোরিতে নাসিরুদ্দিনকে নিশানা করে কঙ্গনার করা মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছিল। এবার সংবাদ সংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে নিজের সেই মন্তব্যের পক্ষে সাফাই গাইলেন তিনি।

কঙ্গনার দাবি, নাসিরুদ্দিন শাহ একটি ‘আপত্তিকর’ ভিডিয়ো করেছিলেন, যেখানে হুমকির মতো বক্তব্য ছিল। সেই কারণেই তিনি অভিনেতাকে ‘লোমড়ি’ বলেছিলেন। কঙ্গনা বলেন, গণতন্ত্রের মর্যাদা সবারই সম্মান করা উচিত। তাঁর বক্তব্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন এবং সংবিধান অনুযায়ী তাঁকে সম্মান করা প্রয়োজন। (Kangana Ranaut Controversy)

যন্তর মন্তর প্রসঙ্গেও সরব কঙ্গনা

সাক্ষাৎকারে কঙ্গনা যন্তর মন্তরের প্রতিবাদের প্রসঙ্গও তোলেন। তাঁর দাবি, সেই পরিস্থিতিতে তিনি এবং তাঁর সঙ্গে থাকা অন্য সাংসদরা যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছিলেন।

এর পাশাপাশি বলিউডের একাংশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। কঙ্গনার অভিযোগ, যন্তর মন্তরের ঘটনা নিয়ে চলচ্চিত্র জগতের একাংশ ‘কুমিরের কান্না’ কেঁদেছিল। তাঁর প্রশ্ন, ঝাড়খণ্ডের যে শিশুরা এখন কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে, তাদের জন্যও কি একইভাবে সহানুভূতি দেখানো হবে?

‘পাকিস্তানের সঙ্গে বলিউডের প্রেম কবে শেষ হবে?’ প্রশ্ন কঙ্গনার

এরপরই বলিউডের পাকিস্তান-প্রেম নিয়েও তীব্র আক্রমণ করেন কঙ্গনা। তাঁর দাবি, বছরের পর বছর কেটে গেলেও পাকিস্তানকে ঘিরে বলিউডের একাংশের আগ্রহ এখনও শেষ হয়নি।

কঙ্গনার কথায়, বলিউডের মানুষদের ছবি হোক বা সাক্ষাৎকার—বিভিন্ন জায়গাতেই পাকিস্তানের প্রতি তাঁদের ‘ভালোবাসা’ দেখতে পাওয়া যায়। দেশভাগের এত বছর পরেও এই সম্পর্ক বা ‘প্রেমের গল্প’ কেন শেষ হচ্ছে না, সেই প্রশ্নই তোলেন তিনি।

নেতাজির নামে সেবা কেন্দ্র চালাতে মাসে ৩০ হাজার টাকা অনুদান, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

নাসিরুদ্দিনকে আগে কী বলেছিলেন কঙ্গনা?

নাসিরুদ্দিন শাহকে নিয়ে বিতর্কের সূত্রপাত আরও আগে। অভিনেতা পীযূষ মিশ্র নাসিরুদ্দিন শাহের করা ‘কুকুর’ মন্তব্যের সমালোচনা করার পর কঙ্গনাও সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিশানা করেন।

ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা লেখেন, নাসির সাহেব এ দেশের খাবার খান, অথচ প্রতিবেশী দেশের হয়ে লড়াই করেন। এরপর ‘কুকুর’ প্রসঙ্গ টেনে কঙ্গনা বলেন, বর্তমান সময়ে মানুষকে কুকুর বলা বরং প্রশংসার মতো—কারণ কুকুরের মতো বিশ্বস্ততা এখন খুবই বিরল। তাঁর মতে, নাসিরুদ্দিন শাহের মতো ‘শেয়াল’ হওয়ার চেয়ে কুকুর হওয়াই ভালো। (Kangana Ranaut Controversy)

কঙ্গনার এই মন্তব্যকে ঘিরে স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ায় তীব্র বিতর্ক শুরু হয়। নেটিজেনদের একাংশ তাঁর বক্তব্যকে সমর্থন করেছেন, আবার অনেকে অভিনেত্রীর এমন মন্তব্যের তীব্র সমালোচনাও করেছেন।

সব মিলিয়ে নাসিরুদ্দিন শাহকে ঘিরে কঙ্গনা রানাওয়াতের মন্তব্য নতুন করে বলিউড অভিনেতা অভিনেত্রীদের রাজনৈতিক অবস্থান নিয়ে বিতর্ক উসকে দিয়েছে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “নাসিরুদ্দিন শাহকে ‘শেয়াল-কুকুর’ বলে আক্রমণ, তালজ্ঞানহীন মন্তব্য করে বিতর্কে কঙ্গনা”

  1. I’ve been exploring for a little for any high-quality articles or weblog posts on this sort of space . Exploring in Yahoo I eventually stumbled upon this site. Reading this information So i’m glad to show that I have a very excellent uncanny feeling I discovered just what I needed. I most undoubtedly will make sure to do not overlook this site and provides it a look on a relentless basis.

    Reply

Leave a Comment