রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Rinku Mazumder: বিধানসভা ভোটে প্রার্থী হওয়ার ইচ্ছে প্রকাশ দিলীপ-পত্নীর, দলের কাছে CV দিয়েছেন রিঙ্কু মজুমদার

Published on: February 19, 2026
Rinku Mazumder
---Advertisement---

এবার ভোটে লড়ার ইচ্ছে প্রকাশ বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের।আসন্ন বিধানসভা নির্বাচনেই প্রার্থী হতে চান তিনি। সেই লক্ষ্যে দলীয় দফতরে নিজেদের সিভি জমা দিলেন রিঙ্কু। সূত্রের খবর, গত ৩১ জানুয়ারি সিভিও জমা দিয়েছেন তিনি।

জানা গিয়েছে, সেদিন সন্ধ্যায় বিজেপির সল্টলেকের দলীয় কার্যালয়ে গিয়ে এক ব্যক্তির হাতে নিজের সিভি তুলে দেন রিঙ্কু মজুমদার (Rinku Mazumder)। সেখানে তিনি সম্ভাব্য তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন বলে খবর। প্রথম পছন্দ হিসেবে মেদিনীপুর শহরের নাম উল্লেখ করেছেন। এরপর বীজপুর এবং নিউটাউন থেকেও লড়তে চান বলে জানিয়েছেন।

জমা দেওয়া সিভিতে দলের হয়ে তাঁর বিভিন্ন কাজের ফিরিস্তি উল্লেখ রয়েছে। কলকাতার নিউটাউনের সপুর্জি এলাকার প্রাক্তন বাসিন্দা বলে রিঙ্কু লিখেছেন।পাশাশাশি তিনি তৃণমূল স্তর থেকে সামাজিক ক্ষেত্র—দুদিকেই সক্রিয় নেত্রী হিসেবে কাজ করেছেন বলে জানিয়েছেন। বর্তমানে তিনি কী দায়িত্ব পালন করছেন বা অতীতে কী কী কাজ করেছেন, তাও বিস্তারিত তুলে ধরা হয়েছে। সূত্রের দাবি, প্রার্থী হওয়ার লক্ষ্যে রিঙ্কুর সিভি জমা দেওয়ার বিষয়টি জানেন দিলীপ ঘোষ নিজেও।

উল্লেখ্য, বিধানসভা ভোটের আগে বিজেপির দফতরে একের পর এক সিভি জমা পড়ছে। অনেকেই প্রার্থী হওয়ার আশায় নিজেদের রাজনৈতিক পরিচয় ও কাজের বিবরণ দিচ্ছেন। অন্যদিকে, বাইপাসের ধারে তৃণমূলের দফতরে সিভি জমা দেওয়ার জন্য আলাদা বাক্স রাখা হয়েছে।

এই প্রসঙ্গে রিঙ্কু (Rinku Mazumder) বলেন, “আমি মিসেস ঘোষ হয়েছি মাত্র কয়েক মাস হল। তবে ২০১৩ সাল থেকে নিউটাউনে থাকি এবং দলের হয়ে কাজ করছি। বিয়ে হয়েছে, ছেলের মৃত্যু হয়েছে—তবুও মানুষের জন্য কাজ করার পরিকল্পনা আগেই ছিল। সাংগঠনিক দায়িত্বও পালন করেছি। অনেকে সিভি জমা দিচ্ছেন, আমারও তো একটি রাজনৈতিক সত্ত্বা আছে। আমি লড়তে চাই, আর জিততে চাইব অবশ্যই।”

ভোটের আগে দিলীপের স্ত্রীর এই পদক্ষেপকে রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এখন দেখার, দলীয় সিদ্ধান্তের ক্ষেত্রে ভাগ্য কতটা সহায় হয় রিঙ্কুর।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment