---Advertisement---

নাগরিকদের উন্নত পরিষেবায় এলো “ভয় গেলো, ভরসা এলো”, বিশেষ অ্যাপ চালু সোনারপুর উত্তরের বিধায়ক দেবাশিস ধরের

May 30, 2026 12:34 PM
Debasish Dhar
---Advertisement---

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই বিভিন্ন জনমুখী প্রকল্পে হাত দিয়েছে সরকার। বিধায়কের নিজ নিজ এলাকায় নাগরিক পরিষেবা দিতে নানা কর্মসূচি নিচ্ছেন। সে ছবি দেখা গেল দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর উত্তরের বিধায়ক দেবাশিস ধরের (Debasish Dhar) কর্মকাণ্ডেও। বিধায়ক হিসেব শপথ নেওয়ার পরই দিনরাত জনসংযোগে ব্যস্ত রয়েছেন বিজেপি বিধায়ক। এবার এলাকার নাগরিকদের উন্নত পরিষেবা দিতে আরও বেশি উন্নত প্রযুক্তির সহায়তায় নিতে চান বিধায়ক।

সোনারপুর উত্তরের সকল নাগরিকের উন্নত ও দ্রুত পরিষেবা নিশ্চিত করতে চালু করলেন “ভয় গেলো, ভরসা এলো” থিমের উপর ভিত্তি করে এক বিশেষ অ্যাপ। এলাকার মানুষ কি কি পরিষেবা পেতে পারেন-তার উপরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই অ্যাপে। বিজেপি সরকার ক্ষমতায় এসেই রাজ্যে নারী সুরক্ষায় বিশেষ জোর দিয়েছে। সে কথা মাথায় রেখে এই অ্যাপের মাধ্যমে উন্নত ও দ্রুত পরিষেবা নিশ্চিতের পাশাপাশি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে নরী সুরক্ষায়।

যেকোনও ঘটনা ঘটলে একটি নির্দিষ্ট বাটনে ক্লিক করলেই মুহূর্তের মধ্যেই প্রশাসনের কাছে সেই বার্তা পৌঁছে যাবে। ফলে কোনও মহিলা যদি তেমন কোনও পরিস্থিতিতে পরেন, তবে সেই বার্তা সঠিক জায়গায় পৌঁছে যাবে। যারফলে প্রশাসনের তরফ থেকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যাবে। বিধায়কের দাবি, রাজ্যের ২৯৪ টি বিধানসভার মধ্যে সোনারপুর উত্তরই পরিষেবা দেওয়ার জন্য প্রথম এমন উদ্যোগ নিয়েছে।

জনসাধারণের সমস্যা সমাধান, সহজ যোগাযোগ ও স্বচ্ছ পরিষেবার লক্ষ্যে এই উদ্যোগ এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করেন সোনারপুর উত্তরের বিজেপি বিধায়ক। নাগরিক পরিষেবা উন্নয়নে বিধায়কদের মধ্যে আরও প্রতিযোগিতা বারুক। উন্নত থেকে উন্নতর হয়ে উঠুক নাগরিক পরিষেবা- এমটাই চাইছেন আমজনতা।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment