রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ছাত্রীদের অশ্লীল মেসেজ, হাওড়ার এক শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ

Published on: September 10, 2026
belur high school
---Advertisement---

ছাত্রীদের ফোনে একের পর এক কুরুচিকর মেসেজ। বেলুড় হাই স্কুলের এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ। খবর পেয়ে স্কুল কর্তৃপক্ষের কাছে রিপোর্ট চেয়ে পাঠালেন জেলা স্কুল পরিদর্শক (belur high school)।

এই স্কুলের ছাত্রীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেলুড় হাই স্কুলের ভিজুয়াল আর্টসের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের কুরুচিকর মেসেজ পাঠানোর অভিযোগ ওঠে। আগে ওই শিক্ষককে স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে সতর্ক করা হলেও কোনও লাভ হয়নি। অভিযোগ তারপরেও ওই শিক্ষক একই কাজ করে করছিলেন। ছাত্রীদের হোয়াটঅ্যাপে কু-ইঙ্গিতপূর্ণ মেসেজ পাঠাচ্ছিলেন ওই শিক্ষক (belur high school)।

belur high school: শিক্ষকের বিরুদ্ধে কী অভিযোগ?

সূত্রের খবর, ছাত্রছাত্রীরা ৫ সেপ্টেম্বর ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা বিষয়টি লিখিতভাবে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করে। ছাত্রীদের বক্তব্য, তাদের ঘুরতে নিয়ে যাওয়ার প্রস্তাব দিতেন ওই শিক্ষক। এমনকি, মডেল হওয়ার জন্য আপত্তিকর ছবি পাঠাতে বলতেন তিনি। শিক্ষক-সহ ছাত্রছাত্রী, সকলেরই দাবি, ওই শিক্ষকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক।

ওই স্কুলের প্রধান শিক্ষক জানান, ছাত্র ছাত্রীরা প্রথমে মৌখিকভাবে বিষয়টি জানায়। এরপর আজ লিখিতভাবে অভিযোগ করে। অভিযোগ পাওয়ার পর ওই শিক্ষককে কারণ দর্শাতে বলা হয়েছে। তিনি আরও বলেন, ‘‘ছাত্রীরা প্রথমে এই বিষয়ে কথা বলতে রাজি হয়নি। তিন-চার জনকে আমি আমার ঘরে ডেকে পাঠাই এবং তাঁদের সঙ্গে কথা বলি। লিখিত অভিযোগ জমা দিতে বলি। ঘটনার গুরুত্ব বুঝতে পেরে সেই অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষককে ডেকে পাঠানো হয়েছে এবং দু’দিনের মধ্যে এই ঘটনার লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে।’’

যদিও ওই শিক্ষক তাঁর বিরুদ্ধে ওঠা এই অভিযোগ নিয়ে মুখ খোলেনি। তবে জেলা স্কুল পরিদর্শক বিমল কুমার গায়েন জানিয়েছেন বিষয়টি জানার পর স্কুল কর্তৃপক্ষের কাছে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

2 thoughts on “ছাত্রীদের অশ্লীল মেসেজ, হাওড়ার এক শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ”

Leave a Comment