---Advertisement---
lifezone nursing home

Tention Situation During Namaz: রাস্তার ওপর নমাজ পড়াকে কেন্দ্র করে উত্তেজনা রাজাবাজারে, মোতায়েন পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী

May 15, 2026 6:16 PM
Tention Situation During Namaz
---Advertisement---

শুক্রবার দুপুরে কলকাতার রাজাবাজার ক্রসিং এলাকায় জুম্মার নমাজকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে খবর, মুসলিম সম্প্রদায়ের একাংশ রাস্তার উপর নামাজ পড়তে শুরু করলে পরিস্থিতি ধীরে ধীরে উত্তপ্ত হয়ে ওঠে। যদিও পুলিশের হস্তক্ষেপে শীঘ্রই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে ঘটনাকে ঘিরে এলাকার সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

গত শনিবার ছিল রাজ্যে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। তারপর থেকে আজই প্রথম শুক্রবার। সরকার পরিবর্তনের পর থেকে লাগু হয়েছে নানান নতুন নিয়মকানুন। তার মধ্যে অন্যতম হলো প্রকাশ্যে রাস্তার ওপর কোনও রকম ধর্মীয় আচার পালন করা যাবে না। তবে এই অল্প সময়ের মধ্যে অনেকেই এইসব নিয়ম সম্পর্কে জেনে উঠতে পারেননি। সেই কারণেই আজ এই পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় স্থানীয় থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি যাতে আরও জটিল না হয়ে ওঠে, তার জন্য পুলিশের তরফে পদক্ষেপ করা হয়। (Tention Situation During Namaz)

প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই মসজিদে জায়গা কম থাকায় অনেকেই মসজিদের সামনের রাস্তায় নামাজ পড়েন। আজও সেটাই করছিলেন। তবে সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী এই কাজ করতে পুলিশ বাধা দিলে সেখানে উপস্থিত একাংশের সঙ্গে পুলিশের বচসা শুরু হয়। তবে এই পরিস্থিতি খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি। উত্তেজনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও। পাশাপাশি আইনশৃঙ্খলা বজায় রাখতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী। পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা শুরু করলে ধীরে ধীরে উত্তেজনা নিয়ন্ত্রণে আসে। কিছু সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানা গিয়েছে।

Monsoon Coming: বেশিদিন নেই গরম, নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগেই দেশে আসছে বর্ষা

এলাকার বাসিন্দাদের একাংশের অভিযোগ, ব্যস্ত ও জনবহুল রাস্তায় এভাবে নমাজ পড়ার ফলে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়। সাধারণ মানুষ বিশেষ করে অফিসযাত্রী এবং পথচলতি মানুষকে দুর্ভোগের মুখে পড়তে হয়। (Tention Situation During Namaz)

যদিও বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। তবে এলাকায় যাতে আর কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য নজরদারি আরও বাড়ানো হয়েছে। পুলিশ টহলও জোরদার করা হয়েছে। প্রশাসন পরিস্থিতির উপর কড়া নজর রাখছে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment