রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

BJP–TMC Clash: বিজেপি কর্মীদের ‘বাঁদরের বাচ্চা’ কটাক্ষ তৃণমূল নেতার, পাল্টা হুঁশিয়ারি বিজেপির

Published on: January 26, 2026
---Advertisement---

বিধানসভা ভোটের দিনক্ষণ এখনও ঠিক করেনি কমিশন। কিন্তু আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনৈতিক দলগুলি প্রচার শুরু করে দিয়েছে। বিভিন্ন সভা সমাবেশে মাধ্যমে নিজেদের জনসংযোগ বাড়িয়ে চলছেন। বক্তব্য রাখতে গিয়ে কখনও কখনও বেফাঁস মন্তব্যও করে ফেলছেন কোনও কোনও রাজনৈতিক নেতারা। বাঁকুড়ার কোতুলপুর বিজেপি কর্মীদের বাঁদরের বাচ্চা বলে কটাক্ষ করলেন তৃণমূল নেতা। (BJP–TMC Clash)

ভোটে হারিয়ে বিজেপি কর্মীদের এলাকা থেকে তাড়ানোর নিদান দেওয়ায় বিতর্কে জড়ালেন তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি সুব্রত দত্ত। কোতুলপুরে এসআইআর ইস্যুতে আয়োজিত এক সভা থেকে এই মন্তব্য করেন তিনি। ওই সভায় বিজেপিকে বাংলা বিরোধী বলে উল্লেখ করে সুব্রত দত্ত বলেন, কোতুলপুরে বিজেপিকে বাড়তে দেওয়া যাবে না। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ বিজেপির দিল্লির নেতাদের কটাক্ষ করে সুব্রত দত্ত বলেন, ভোট এলেই দিল্লির নেতাদের এ রাজ্যে আনাগোনা বেড়ে যায়। হেলিকপ্টারের আওয়াজে কান পাতা দায় হয় বলে অভিযোগ করেন। (BJP–TMC Clash)

তার দাবি, বিজেপিকে রাজ্যের মানুষ স্থান দেবে না। রাজ্যের মানুষ চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কেই মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করবেন। (BJP–TMC Clash)

তৃণমূল নেতারে এ হেন মন্তব্যে নিন্দার ঝড় রাজনৈতিক মহলে। এই মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়ায় জানিয়েছে পদ্ম শিবির। বিজেপির দাবি, আসন্ন নির্বাচনে জনগণ তৃণমূলকেই এলাকা ছাড়া করবে। পাশাপাশি বিজেপির অভিযোগ, তৃণমূল নেতাদের রাজনৈতিক শালীনতার অভাব রয়েছে। ‘২৬ এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে,বাঁকুড়া জেলায় রাজনৈতিক উত্তাপ ততই বাড়ছে। (BJP–TMC Clash)


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now