নদিয়ার ভীমপুরে দ্বিতীয় দফার বিধানসভা ভোটের আগেই রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। (TMC vs BJP) এক বিজেপি কর্মীকে হুমকি ও অশ্লীল ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই ভীমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত বিজেপি কর্মী বুদ্ধদেব ঘোষ।
আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় নদিয়া জেলায় ভোটগ্রহণ। তার আগে শাসক ও বিরোধী— উভয় রাজনৈতিক দলই জোরকদমে প্রচার চালাচ্ছে। ব্যানার, পোস্টার, দেওয়াল লিখন থেকে শুরু করে সভা-মিছিল— সর্বত্রই ভোটের আবহ স্পষ্ট। কিন্তু এই আবহের মধ্যেই ভীমপুরে রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ নতুন করে উত্তেজনা বাড়াল। (TMC vs BJP) অভিযোগ, গতকাল নিজের বুথ এলাকায় বিজেপির ব্যানার ও ফেস্টুন লাগানোর কাজ করছিলেন বুদ্ধদেব ঘোষ। সেই সময় কয়েকজন তৃণমূল কর্মী সেখানে এসে তাঁকে বাধা দেয় এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করতে শুরু করেন। শুধু তাই নয়, বিজেপিকে ভোট দিলে “ডানা কেটে নেওয়া হবে” বলেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ওই বিজেপি কর্মী।
Heatwave In Delhi: তাপপ্রবাহে পুড়ছে দিল্লি, জারি হলুদ সতর্কতা: TMC vs BJP: ভোটের আগে নদিয়ায় উত্তেজনা! বিজেপি কর্মীকে হুমকির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধেএই ঘটনায় কালিপদ ঘোষ, বাবলু ঘোষ, দিলীপ ঘোষ এবং সুরজিৎ ঘোষ নামে চারজন তৃণমূল কর্মীর বিরুদ্ধে ভীমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বুদ্ধদেব ঘোষ। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।
ভোটের মাত্র কয়েকদিন আগে এমন ঘটনাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। বিরোধীদের অভিযোগ, নির্বাচনের আগে এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে। যদিও এই অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। (TMC vs BJP)
ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছেন বুদ্ধদেব ঘোষ ও তাঁর পরিবার। প্রশাসনের কাছে নিরাপত্তা ও সুবিচারের দাবি জানিয়েছেন তিনি। এখন দেখার, নির্বাচন কমিশন ও প্রশাসন এই ঘটনায় কী পদক্ষেপ গ্রহণ করে।
Delhi Airport: উড়ানের আগেই ল্যান্ডিং গিয়ারে আগুন, অল্পের জন্য বিপদ এড়াল দিল্লি-জুরিখ বিমান, আহত ৬: TMC vs BJP: ভোটের আগে নদিয়ায় উত্তেজনা! বিজেপি কর্মীকে হুমকির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে










