রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Weather Update: দক্ষিণবঙ্গে চড়ছে তাপমাত্রার পারদ, উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি, রোদ বৃষ্টির লুকোচুরির পরিবেশেই প্রথম দফার ভোট রাজ্যে

Published on: April 23, 2026
Weather Update
---Advertisement---

দক্ষিণবঙ্গের ছয় জেলায় অস্বস্তিকর গরমের সতর্কতা। হাঁসফাঁস গরম। তার মধ্যেই আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার ভোট। অন্যদিকে উত্তরবঙ্গে আবার ভোট দিতে গিয়ে ঝড়বৃষ্টির মুখে পড়তে হতে পারে ভোটারদের। রোদ বৃষ্টির লুকোচুরির পরিবেশেই রাজ্য নির্বাচনের প্রথম দফার ভোট।

অলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস,বায়ুমণ্ডলের নিম্নস্তরে শুষ্ক পশ্চিমী ও উত্তর-পশ্চিমী হাওয়া এবং প্রচন্ড তাপের প্রভাবে শনিবার ২৫ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপপ্রবাহ ও গরম-আর্দ্র আবহাওয়া থাকবে। একই সঙ্গে উত্তরবঙ্গে যে ঝড়বৃষ্টি চলছে সেই প্রবণতা আগামী সোমবারের মধ্যে সমগ্র রাজ্যে ছড়িয়ে পড়বে। দক্ষিণবঙ্গের মধ্যে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রপাতসহ হালকা বৃষ্টির পূর্বাভাস। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও বীরভূমে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। (Weather Update)

শুক্রবার থেকে কিছু জেলায় বজ্রপাতসহ হালকা বৃষ্টি ও সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। আর্দ্রতা যুক্ত গরম আবহাওয়া অব্যাহত থাকবে।

২৫ এপ্রিল শনিবার, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়ায় বৃষ্টি বাড়বে। সেইসঙ্গে বজ্রঝড়ের সময় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা হাওয়ার পূর্বাভাস।

TMC-CPM Clash: প্রথম দফার ভোটের আগের রাতে উত্তেজনা, তৃণমূল-বাম সংঘর্ষে উত্তপ্ত ডোমকল

রবি থেকে মঙ্গলবার পর্যন্ত ধীরে ধীরে ঝড়বৃষ্টি বাড়তে থাকবে। রবিবার দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও উত্তর ২৪ পরগনায় অনেক জায়গায় বৃষ্টি হবে।সোম এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টি হবে। তবে বৃষ্টি হালকা থেকে মাঝারি সঙ্গে দমকা হাওয়ার দাপট থাকবে। উত্তরবঙ্গে ইতিমধ্যে কয়েকদিন ধরে ঝড়বৃষ্টি চলছে।

আজ ওপরের ৫ জেলার মধ্যে দার্জিলিং, কালিম্পংয়ে কিছু জায়গায় মাঝারি বৃষ্টি এবং বাকি তিন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস এবং বাকি জেলাতেও বৃষ্টি বাড়বে। সোম ও মঙ্গলবার সব জেলাতেই বৃষ্টি চলবে সঙ্গে দমকা হাওয়া বইবে। (Weather Update)

বুধবার কলকাতা এবং লাগোয়া অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.০৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮. ০২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ০.০২ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার শতকরা পরিমাণ সর্বোচ্চ ৯১ শতাংশ। সর্বনিম্ন ৫৭শতাংশ। আজ বৃহস্পতিবার দিনের আকাশ আংশিক মেঘলা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩৬ ডিগ্রি এবং ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment