---Advertisement---
lifezone nursing home

Weather Update: সন্ধ্যা নামতেই ভিজল কলকাতা সংলগ্ন একাধিক জেলা, কী বলছে আবহাওয়া দফতর

May 2, 2026 5:39 PM
Weather Update
---Advertisement---

বিকেল থেকেই আকাশের মুখ ভার ছিল। আর সন্ধ্যে নামতেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হলো মুষলধারে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া। শনিবার, ২ মে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। সূর্য ডুবতেই সেটা দেখা গেল।

আজ সকাল থেকেই তেমন রোদের জোর ছিল না, মেঘলা আকাশ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বিকেলের পর থেকেই পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়ার বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতেও। শুধু বৃষ্টিই নয়, সঙ্গে বজ্রপাত এবং ঘণ্টায় প্রায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া।

দক্ষিণবঙ্গের পাশাপাশি এদিন উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গের কিছু এলাকায় আবার ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। (Weather Update)

Alert System: হঠাৎ ফোনে তীব্র অ্যালার্ম! দেশজুড়ে কেন বেজে উঠল ‘Extremely Severe Alert’?

আবহাওয়া দফতর একটি বিশেষ বুলেটিন জারি করে জানিয়েছে, রাজ্যের বিভিন্ন জেলায় বিকেলের পর থেকেই আবহাওয়ার এই আমূল পরিবর্তন দেখা যাবে।

দক্ষিণ থেকে উত্তর দুই বঙ্গই ভিজছে। তাই সতর্ক থাকার পরামর্শ আবহাওয়া দফতরের। বজ্রপাত ও ঝড়ো হাওয়া চলাকালীন খোলা জায়গায় দাঁড়িয়ে বিপদ ডেকে না এনে, দ্রুত নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। সব মিলিয়ে সপ্তাহান্তে নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ না কমলেও আবহাওয়ায় খানিক পরিবর্তন আসতে চলেছে। (Weather Update)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment