রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে বাড়বে গরম-অস্বস্তি, কবে থেকে বদলাবে আবহাওয়া?

Weather Update
---Advertisement---

রাজ্যের আবহাওয়ায় এখন দুই বিপরীত ছবি। একদিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, অন্যদিকে দক্ষিণবঙ্গে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়ার ইঙ্গিত। (Weather Update) আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত চললেও দক্ষিণবঙ্গে স্বস্তি তেমন মিলবে না। অন্যদিকে উত্তরবঙ্গে কার্যত প্রাক-বর্ষার পরিস্থিতি তৈরি হয়েছে।

উত্তরবঙ্গ

উত্তরবঙ্গে ২২ থেকে ২৪ তারিখ পর্যন্ত বৃষ্টির দাপট বেশি থাকবে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে, বিশেষত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। (Weather Update) আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের পাঁচ থেকে ছয় জেলায় বৃষ্টির সতর্কতা বজায় থাকবে। গত ২৪ ঘণ্টায় দক্ষিণ দিনাজপুরে ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। পাহাড়ি এলাকায় ভূমিধস এবং নিচু এলাকায় জল জমার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বৃষ্টির সময় দৃশ্যমানতা কমে যেতে পারে বলে সড়ক পরিবহনে অতিরিক্ত সতর্কতার পরামর্শ দেওয়া হয়েছে। সোমবারের পর বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলতে পারে।

দক্ষিণবঙ্গ

দক্ষিণবঙ্গে আগামী মঙ্গলবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। (Weather Update) পশ্চিমের জেলাগুলি— পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বীরভূমে পরিস্থিতি তাপপ্রবাহের মতো অনুভূত হতে পারে। তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে। আজ পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি হুগলি, বাঁকুড়া ও পুরুলিয়াতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণের উপকূল সংলগ্ন জেলাগুলিতে সন্ধ্যা বা রাতের দিকে স্থানীয়ভাবে হালকা বৃষ্টি হতে পারে। ২৩ থেকে ২৬ তারিখ পর্যন্ত মূলত বিক্ষিপ্ত এবং স্থানীয় বৃষ্টির প্রবণতা থাকবে। তবে ২৭ তারিখ থেকে দক্ষিণবঙ্গের আরও বেশি জেলায় বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে।

কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চল

(Weather Update) কলকাতা ও সংলগ্ন এলাকায় আগামী চার থেকে পাঁচ দিন সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ থেকে ৩৬ ডিগ্রির মধ্যে থাকতে পারে। কিন্তু বেশি আর্দ্রতার কারণে অনুভূত তাপমাত্রা আরও বেশি লাগবে। ফলে ঘাম, অস্বস্তি ও ভ্যাপসা পরিবেশ বজায় থাকবে। আজ এবং আগামী কয়েকদিন বিকেল বা সন্ধ্যার দিকে স্থানীয়ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও এই বৃষ্টি সব এলাকায় হবে না। ২৭ তারিখ থেকে বিক্ষিপ্ত বৃষ্টির প্রবণতা বাড়লে কলকাতায় তাপমাত্রা কিছুটা কমতে পারে।

এই মুহূর্তে রাজ্যের আবহাওয়ার মূল ছবি— উত্তরবঙ্গে বর্ষার আগাম ইঙ্গিত নিয়ে ভারী বৃষ্টি, আর দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি থাকলেও গরম ও আর্দ্রতার দাপট।আবহাওয়াবিদদের মতে, আগামী কয়েকদিন স্থানীয় আবহাওয়ার দ্রুত পরিবর্তন হতে পারে।

আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে বেআইনি নির্মাণ, ৪৫ দিনের মধ্যে ভাঙার নির্দেশ কলকাতা পুরসভার


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment