---Advertisement---
lifezone nursing home

আজও ভিজতে পারে দক্ষিণবঙ্গ, কিন্তু কমছে কি দিনের অস্বস্তিকর আবহাওয়া?

May 21, 2026 10:39 AM
---Advertisement---

পূর্বাভাস মতো বুধবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে। কিন্তু কয়েকদিন ধরে দেখা যাচ্ছে দিনের বেলায় রোদের তাপ এতটাই বাড়ছে যে বাইরে বের হওয়াই কঠিন হয়ে পড়ছে। এর মধ্যেই কিছুটা স্বস্তির খবর দিল আবহাওয়া দফতর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড়-বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিরও পূর্বাভাস দেওয়া হয়েছে। (Weather Update)

বৃষ্টির পূর্বাভাস থাকলেও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই আজও অস্বস্তি বজায় থাকবে। আর্দ্রতাজনিত কারণে প্রচুর ঘাম হওয়ার সম্ভবনা রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে। এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে গরম বাড়তে পারে। (Weather Update)

শুক্রবার বর্ধমান এবং পুরুলিয়াতে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার পর্যন্ত এই সমস্ত জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া বইবার প্রবল সম্ভাবনা রয়েছে।

তীব্র গরমে কলকাতাবাসীর হাল খারাপ। তরতর করে ঘাম হচ্ছে। আর এমন পরিস্থিতি থেকে আপাতত নিস্তার নেই বলেই অনুমান হাওয়া অফিসের। (Weather Update)

বুধবার সন্ধ্যায় কলকাতা এবং পার্শ্ববর্তী কিছু অঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। তাতে রাতে কিছুটা ঠান্ডা হওয়া বয়েছে। কিন্তু খুব একটা লাভ হয়নি। বরং সকাল থেকেই আবার তুঙ্গে উঠেছে অস্বস্তি। বৃহস্পতিবারও মোটামুটি এমন অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে বলেই মনে করছে হাওয়া অফিস। 

দক্ষিণের একবারে উল্টো পরিস্থিতি রয়েছে উত্তরবঙ্গে। উত্তররের একাধিক জেলায় আজ ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষত, দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেখানে ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে। শুক্রবারও এই তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। ওই দিন ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাত চলবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।  (Weather Update)


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment