বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ রাজনীতিতে একের পর এক চমক। তৃণমূলের তরফে হুমায়ুন কবীরের একটি গোপন ভিডিয়ো শেয়ার করে বিজেপির সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার কথা প্রকাশ করা হয়েছে। আর এই ভিডিয়ো ফাঁস হতেই এবার হুমায়ুন কবীরের সঙ্গে জোট ভাঙলেন আসাদউদ্দিন ওয়েইসি। শুক্রবার সমাজমাধ্যমে একটি পোস্ট করে AIMIM জানায়, বিধানসভা নির্বাচনে মজলিস-ই ইত্তেহাদুল মুসলিমিন (মিম) একাই লড়াই করবে।
AIMIM-এর বক্তব্য, হুমায়ুন কবীরের সাম্প্রতিক মন্তব্যে বাংলার মুসলিম সমাজের নিরাপত্তা ও মর্যাদা নিয়ে প্রশ্ন উঠেছে। সেই কারণে এই ধরনের মন্তব্যের সঙ্গে তারা কোনওভাবেই যুক্ত থাকতে পারে না। তাদের আরও দাবি , পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায় দীর্ঘদিন ধরে আর্থিক ও সামাজিকভাবে বঞ্চিত। বহু বছর ধরে তথাকথিত ধর্মনিরপেক্ষ শাসন থাকলেও তাদের উন্নয়নে তেমন কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলেও অভিযোগ AIMIM-এর। আগামী বিধানসভা নির্বাচনে তারা একাই লড়বে। ভবিষ্যতে কোনও রাজনৈতিক দলের সঙ্গে জোটে না গিয়ে স্বাধীনভাবেই ভোটের ময়দানে নামার সিদ্ধান্ত নিয়েছে দল। (West Bengal Assembly Election)

প্রসঙ্গত, বৃহস্পতিবার একটি সাংবাদিক সম্মেলন করে জনতা উন্নয়ন পার্টি-র চেয়ারম্যান হুমায়ুন কবীরের একটি গোপন ভিডিয়ো ফাঁস করে তৃণমূল। ওই ভিডিওতে হুমায়ুনের সঙ্গে বিজেপির যোগাযোগ এবং তাদের থেকে টাকা দাবি করার মতো বিস্ফোরক তথ্য উঠে আসে। ওই ভিডিতেয়োতে হুমায়ুনকে ১০০০ কোটি টাকা চাইতেও দেখা যায়। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেন হিন্দুস্তান নিউজ পয়েন্ট।
Census 2027: ভারতে প্রথম ডিজিটালি জনগণনা, পরিসংখ্যান শুনে চমকে যাবেন, কত আবেদন পড়ল?
এই ভিডিয়ো ফাঁস হওয়ার ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই জনতা উন্নয়ন পার্টির সঙ্গে সমস্ত জোট ভেঙে দিল AIMIM। যদিও ওয়েইসির এই সিদ্ধান্তের বিষয়ে হুমায়ুন কবীর বলেন, উনার সিদ্ধান্ত উনি নিতেই পারেন, তিনি এই বিষয়ে কোন মন্তব্য করতে রাজি নন। ওয়েইসিকে তিনি ব্যক্তিগতভাবে সম্মান করেন এবং আগামীতেও করবেন। তাঁর দল ১৮২ টি আসনের লড়ছে এবং ফলাফলের বিষয়ে তিনি আশাবাদী। (West Bengal Assembly Election)
হুমায়ুন কবীরের গোপন ভিডিয়ো ফাঁস হওয়ার পর থেকেই বিজেপির তরফে বারবারই তাদের সঙ্গে কবীরের যোগকে অস্বীকার করা হয়েছে। হুমায়ুন নিজেও এই ভিডিয়োকে এআই নির্মিত এবং তৃণমূলের একটি কারসাজি বলেছেন। তবে তাঁর এই যুক্তিতে মিম যে কোনও ভাবেই সন্তুষ্ট নয়, তা জোট ভাঙনের ফলে স্পষ্ট হয়ে গেল।










