---Advertisement---
lifezone nursing home

West Bengal Assembly Election Results 2026: ‘গণনাকেন্দ্র ছাড়বেন না, আমরাই জিতব’ তৃণমূলের কাউন্টিং এজেন্টদের বার্তা মমতার

May 4, 2026 1:28 PM
---Advertisement---

ভোট গণনা শুরু হওয়ার আগে দলের উদ্দেশে সতর্কবার্তা দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে গণনাকেন্দ্র পাহারা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনি। আজ রাজ্যের ২৯৩টি বিধানসভা কেন্দ্রে ভোটগণনা চলছে। অধিকাংশ আসনেই তিন-চার রাউন্ড গণনা হয়ে গিয়েছে, অনেকগুলো জায়গায় গণনা শুরু হয়নি। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিজেপি ১৮৩টি আসনে এবং বিজেপি ১০২টি আসনে এগিয়ে রয়েছে। বাম জোট এগিয়ে রয়েছে দু’টি আসনে। অন্যান্য দলগুলি এগিয়ে রয়েছে ছ’টি আসনে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সমাজমাধ্যমে সতর্কবার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal Assembly Election Results 2026)।

তিনি বলেন, “দয়া করে কাউন্টিং এজেন্ট ও প্রার্থীরা কাউন্টিং সেন্টার ছেড়ে আসবেন না। এটা বিজেপি প্ল্যান। আমি আগে থেকেই বলেছি প্রথম দু-তিন রাউন্ডে ওদেরগুলো আগে দেখাবে, আমাদেরগুলো পরে দেখাবে। প্রায় ১০০টা জায়গায় কাউন্টিং বন্ধ করে রেখেছে। নির্বাচন কমিশন সেন্ট্রাল ফোর্সকে নিয়ে তৃণমূলের উপর অত্যাচার করছে। অফিস ভাঙছে। জোর করে দখল করছে”।

তিনি আরও বলেন, “এসআইআরের নামে ভোটলুট করছে। এখনও ১০০টা সিট আছে যেটায় আমরা এগিয়ে আছি। সবটাই ফেক নিউজ। আগে ডিআইসিও এই খবরগুলো দিতো। কিন্তু কালকে তাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। সবটাই নির্বাচন কমিশন নিজের ইচ্ছে মতো খেলছে। আমাদের পুলিশরা মাথা নত করে কেন্দ্রীয় বাহিনীর আন্ডারে কাজ করছে। আমি সমস্ত কাউন্টিং এজেন্ট ও দলীয় কর্মীদের বলব মন খারাপ করার কোনও কারণ নেই। আমি বলেছিল সূর্যাস্তের পর আপনারা জিতবেন। শুধু সময়ের অপেক্ষা”।

রবিবার রাতেই তিনি নিজের এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি, পরিকল্পিতভাবে লোডশেডিং করে দেওয়া হচ্ছে। হুগলির শ্রীরামপুর, নদীয়ার কৃষ্ণনগর থেকে বর্ধমানের আউশগ্রাম, কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এরকম ঘটনা সামনে এসেছে যেখানে দফায় দফায় লোডশেডিং করা হচ্ছে, সিসিটিভি বন্ধ করে দেওয়া হচ্ছে এবং স্ট্রং রুমে গাড়ি যাতায়াত করছে।’


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “West Bengal Assembly Election Results 2026: ‘গণনাকেন্দ্র ছাড়বেন না, আমরাই জিতব’ তৃণমূলের কাউন্টিং এজেন্টদের বার্তা মমতার”

Leave a Comment