রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

West Bengal Election: বঙ্গে প্রথম দফার ভোট গ্রহণের সকালের ছবিটা ঠিক কেমন? দেখে নিন এক নজরে

Published on: April 23, 2026
West Bengal Election
---Advertisement---

বঙ্গে চলছে প্রথম দফার ভোটগ্রহণ পর্ব। রাজ্যের ১৬ জেলার মোট ১৫২ কেন্দ্রেের ভোটগ্রহণ। একাধিক কেন্দ্রে রয়েছেন হেভিওয়েট প্রার্থীর। নন্দীগ্রাম, মালদার মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে নজর সকলের। সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া। প্রতিটি কেন্দ্রে মোতায়েন রয়েছে বিপুল কেন্দ্রীয় বাহিনী। প্রথম ৪ ঘণ্টায় ভোট গ্রহণ প্রক্রিয়া মোটামুটি শান্তিপূর্ণ হলেও বেলা বাড়তে কিছু অশান্তির ছবি চোখে পড়ছে।

ভোটের হার: সকাল ৯টা পর্যন্ত বাংলায় ভোটের হার ১৮.৭৬%, দেখে নিন কোন জেলায় ভোটের হার ঠিক কত?

সকাল ৭টা থেকে ৯টার মধ্যে ঝাড়গ্রামে ভোট পড়েছে ১৯.৮৪%, বীরভূমে ভোটের হার ১৯.০১%, পুরুলিয়ায় ১৫%, দার্জিলিং-এ ১৮.৮০%, কালিম্পংয়ে ভোট পড়েছে ১৮.৭৪%, মালদায় ১৬.৯৬%, মুর্শিদাবাদে ১৮.৮৮%, পশ্চিম বর্ধমানে ১৯.০০%, পশ্চিম মেদিনীপুরে ২০.৫১%, পূর্ব মেদিনীপুরে ১৮.৮১% , আলিপুরদুয়ারে ভোট পড়েছে ১৭.৭০%, বাঁকুড়ায় ২০.২০%, কোচবিহারে ভোটদানের হার ১৭.৫৬%, দক্ষিণ দিনাজপুরে ১৮.৮১% এবং জলপাইগুড়িতে ১৮.৫০% ভোট পড়েছে। (West Bengal Election)

বিভিন্ন কেন্দ্রে ভোট গ্রহণের ছবিটা ঠিক কেমন?

ইভিএম খারাপ: মালদার মকদমপুরের হাজাতপুর প্রাইমারি স্কুলে, বুথ নং – ১৩৩-এ EVM খারাপ হয়ে যায়। সাময়িকভাবে বন্ধ হয়ে যায় ভোট গ্রহণ।

মালদহের চাঁচল বিধানসভার ৫ নং বুথ কুশিদা হাইস্কুলে কিছুক্ষণ ছাড়াই বিকল হচ্ছে EVM।

মালদার হবিবপুর বিধানসভা কেন্দ্রের ২৩১ নম্বর বুথের EVM খারাপের অভিযোগ। সিউড়ির ১৫৯ নম্বর বুথে এবং হলদিয়া পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডেও একই ছবি ।

কুমারগ্রাম বিধানসভার ১০/২৫১ নম্বর বুথে সকাল সাড়ে ৯টা পর্যন্ত পৌঁছাননি প্রিসাইডিং অফিসার এবং EVM মেশিন।

PM Modi’s X Post: প্রথম দফার নির্বাচনের আগে ভোটারদের উদ্দেশ্যে এক্স হ্যান্ডেলে বার্তা মোদির, কী জানালেন তিনি?

প্রার্থীদের ভোটদান: বৃহস্পতিবার সকালে নন্দীগ্রামের ৭৯ নম্বর বুথ নন্দনায়ক বাড় প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে গেলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। ভোট দিলেন ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী শুভেন্দু ঘনিষ্ঠ পবিত্র কর।

সকালবেলা সপরিবারে ভোট দিলেন রায়গঞ্জে তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মনও। (West Bengal Election)

মালবাজার বিধানসভার ১০৬ নম্বর বুথে ভোট দিলেন তৃণমূল প্রার্থী বুলুচিক বরাইক।

ধূপগুড়ি বিদ্যাশ্রম হাই স্কুলের ১৫/১৪৭ নম্বর বুথে এসে ভোট দিলেন ধুপগুড়ির বিজেপি প্রার্থী নরেশ রায়।

অশান্তির ছবি: সকাল ১০টা নাগাদ মুর্শিদাবাদের নওদায় আমজনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীরকে ঘিরে ব্যাপক উত্তেজনা। নওদা থানা এলাকার শিবনগর গ্রামের ১৭৩ নম্বর বুথে হুমায়ুনের গাড়ি ঘিরে রেখে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মী-সমর্থকেরা। হুমায়ূনের সঙ্গে শাসকদলের কর্মীদের বচশা হাতাহাতিতে গড়ায়। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও এলাকায় এখনো উত্তেজনা রয়েছে।

অন্যদিকে চাঁচল বিধানসভার পোহরিয়া বুথে পোলিং এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ। অন্যদিকে, গঙ্গারামপুরে তৃণমূল এবং কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বুথে ঢুকতে না দেওয়ার অভিযোগ তুলছে বিজেপি। (West Bengal Election)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment