মুর্শিদাবাদের নওদা এখনও উত্তপ্ত। সকালে হুমায়ুন কবীরের (West Bengal Election 2026 Phase 1) এজেন্টকে বসতে দেওয়া নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছিল, তা বেলা বাড়তেই আরও উত্তপ্ত পরিস্থিতিতে পরিণত হয়। হুমায়ুন কবীর সরাসরি বচসায় জড়ান তৃণমূল কর্মীদের সঙ্গে। তাঁকে দেখে গো ব্যাক স্লোগান দেন তৃণমূল কর্মীরা।
রাস্তায় বসে অবরোধ শুরু করেন দুই পক্ষ। আমতলা বহরমপুর রাজ্য সড়ক অবরোধ করেন হুমায়ুন কবীর ও তৃণমূলের ব্লক সভাপতি শফিউজ্জামান শেখ।
আমজনতা উন্নয়ন পার্টির নেতার কনভয়ের একটি গাড়িতে ভাঙচুর এবং পোলিং এজেন্টের গাড়িতে ইটবৃষ্টির অভিযোগ ওঠে। হুমায়ুনের গাড়ির সামনে বাঁশ ফেলে গাড়ি আটকানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ। কেন্দ্রীয় বাহিনীর দীর্ঘক্ষণের চেষ্টায় শেষে বিক্ষোভস্থল থেকে বেরোন হুমায়ুন।
নওদার শিবনগর এলাকা থেকে হুমায়ুন বেরোনোর চেষ্টা করার সময়ে তাঁর উপর ‘হামলা’ করা হয় অভিযোগ। আমজনতা উন্নয়ন পার্টির নেতার কনভয়ের একটি গাড়িতে ভাঙচুর এবং পোলিং এজেন্টের গাড়িতে ইটবৃষ্টির অভিযোগ বলে ওঠে।
অভিযোগ, নওদাতে আম জনতা পার্টির এক কর্মীর বাড়িতে হামলা চালায় একদল তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন হুমায়ুন কবীর। সেখানে উপস্থিত তৃণমূল কর্মীদের সঙ্গে তাঁর তীব্র বাদানুবাদ শুরু হয়, যা দ্রুত হাতাহাতিতে রূপ নেয়।
কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের সামনেই আঙুল উঁচিয়ে তৃণমূল কর্মীদের শাসাতে দেখা যায় হুমায়ুনকে। পাল্টা হুমায়ুন কবীরকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। তাঁকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দেওয়া হয়। তৃণমূলের বিক্ষোভের মুখে দমে না গিয়ে এক অভিনব প্রতিবাদের পথ বেছে নেন হুমায়ুন কবীর।
নওদায় বুথের সামনের রাস্তায় একটি চেয়ার নিয়ে বসে পড়েন তিনি। প্রার্থীর এই আকস্মিক ধরনার জেরে ওই এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়। রাস্তায় বসে থেকেই তিনি পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের (West Bengal Election 2026 Phase 1) বিশাল কনভয়। হুমায়ুন কবীরকে বুঝিয়ে রাস্তা থেকে তোলার চেষ্টা করেন উচ্চপদস্থ আধিকারিকরা। প্রায় ঘণ্টাখানেক নওদার ওই রাস্তায় যান চলাচল স্তব্ধ হয়ে থাকে। এই ঘটনা নিয়ে নওদায় উত্তেজনা তুঙ্গে। হুমায়ুন কবীরের দাবি, তৃণমূল হার নিশ্চিত জেনে সন্ত্রাস শুরু করেছে। অন্যদিকে, তৃণমূলের দাবি হুমায়ুন কবীর এলাকায় অশান্তি ছড়ানোর চেষ্টা করছেন। নির্বাচন কমিশন এই ঘটনার রিপোর্ট তলব করেছে।












2 thoughts on “West Bengal Election 2026 Phase 1: কেন্দ্রীয় বাহিনীর সামনে ইট বৃষ্টি, হুমায়ুন কবীরের কনভয়ে হামলা, রণক্ষেত্রে নওদা”