---Advertisement---
lifezone nursing home

Murshidabad Clash: নওদায় গুলিচালনার অভিযোগ ঘিরে উত্তেজনা, ইউটিউবারের বিরুদ্ধে তোপ তৃণমূল নেতার

April 24, 2026 2:47 PM
Murshidabad Clash
---Advertisement---

মুর্শিদাবাদের নওদায় গুলিচালনার অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলো (Murshidabad Clash) । জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা শফিউজ্জামান শেখ অভিযোগ করেছেন, তাঁকে ভয় দেখাতে এক ইউটিউবারের পরিবারের সদস্যরা পাঁচ থেকে ছয় রাউন্ড গুলি চালিয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ইউটিউবার সেরফুল শেখ।

ঘটনাটি নওদা থানার ডাঙ্গাপাড়া এলাকায়। (Murshidabad Clash) শফিউজ্জামান শেখ জানান, ভোট দেওয়ার পর তিনি বিভিন্ন এলাকায় ঘুরে সন্ধ্যায় মধুপুরে যান। সেখানে একটি ক্লাবের কাছে কর্মীদের সঙ্গে বসে থাকার সময় আচমকাই উত্তেজনা তৈরি হয়। তাঁর দাবি, স্থানীয় কয়েকজন এসে তাঁকে সতর্ক করেন যে ছাদে ইট তোলা হচ্ছে, অ্যাসিড হামলার পরিকল্পনাও থাকতে পারে। কিছুক্ষণের মধ্যেই গুলির শব্দ শোনা যায়।

শফিউজ্জামানের অভিযোগ, “আলোকবার্তা” নামে একটি ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত কয়েকজন আগে থেকেই হুমায়ুন কবিরের হয়ে প্রচার চালাচ্ছিল। কয়েকদিন আগে তিনি মজার ছলে ওই ইউটিউবারকে কিছু মন্তব্য করেছিলেন। সেই ক্ষোভ থেকেই তাঁকে নিশানা করা হয়েছে বলে দাবি তাঁর। তিনি আরও অভিযোগ করেন, রাকিব মণ্ডল ও মুবারক নামে দুই ব্যক্তি অস্ত্র নিয়ে এলাকায় তাণ্ডব চালায় এবং একাধিক রাউন্ড গুলি চালায়।

তৃণমূল নেতার দাবি, হুমায়ুন কবিরকে এলাকায় ঢুকতে বাধা দেওয়ার পর থেকেই তাঁর সমর্থকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। সেই রাগেরই বহিঃপ্রকাশ এই ঘটনা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে নিরাপত্তা দিয়ে বাড়ি পৌঁছে দেয়। (Murshidabad Clash)

অন্যদিকে অভিযুক্ত ইউটিউবার সেরফুল শেখ বলেন, “এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমাদের পরিবারের কেউ গুলিচালনার সঙ্গে জড়িত নয়। রাজনৈতিক উদ্দেশ্যেই আমাদের নামে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।” ঘটনার তদন্ত শুরু করেছে নওদা থানার পুলিশ।

West Bengal Election 2026: রণক্ষেত্র দুবরাজপুর, স্থানীয়দের হামলায় আক্রান্ত কেন্দ্রীয় বাহিনীর ৬ জওয়ান: Murshidabad Clash: নওদায় গুলিচালনার অভিযোগ ঘিরে উত্তেজনা, ইউটিউবারের বিরুদ্ধে তোপ তৃণমূল নেতার

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment