রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

West Bengal Election: মহিলা ভোটারকে হুমকির অভিযোগ, ভোটের মুখে বিপাকে বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচী

Published on: April 18, 2026
West Bengal Election
---Advertisement---

ভোট প্রচারে বেরিয়ে নিজের দলের জন্য প্রার্থী প্রচার করতেই পারেন, তবে দেশের স্বাধীন নাগরিক কোন দলকে ভোট দেবেন সেই সিদ্ধান্তে কি তিনি হস্তক্ষেপ করতে পারেন? এবার এমনই এক কীর্তি করে বিপাকে পড়েছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচী।

সামনের সপ্তাহেই রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচন। তাই এখন শেষ পর্যায়ের প্রচার সারতে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা। সেই দলে রয়েছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচীও। শনিবারও ভোটপ্রচারে বেরিয়েছিলেন তিনি। নিজের বিধানসভা এলাকায় বাড়ি বাড়ি ঘুরে প্রচার করছিলেন। এলাকার এক মহিলার দাবি, ওইদিন বিজেপি প্রার্থী তাঁর বাড়িতে পৌঁছে তাঁকে প্রশ্ন করেন ‘এবার কাকে ভোটে দেবেন?’ তিনি নিজের পছন্দ অনুযায়ী তৃণমূলের কথা বলেন। তাতেই নাকি বেজায় চটে যান বিজেপি প্রার্থী। এমনকি ওই মহিলাকে হুমকি পর্যন্ত দেন। (West Bengal Election)

তবে বিজেপি প্রার্থীর হুমকিতে আতঙ্কিত হয়ে তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন ওই মহিলা। তিনি বলেন তাঁর পছন্দের কথা জানাতেই কৌস্তভ বাগচী বলেন, ‘আগামী ৪ মে ভোটের ফলপ্রকাশের পর তাঁকে দেখে নেবেন’। এরপরই মহিলা সোজা টিটাগড় থানায় যান। বিজেপি প্রার্থী কৌস্তভের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেন। যদিও বিজেপি প্রার্থী এই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, “এসব একেবারে ভুয়ো অভিযোগ। আমি বাড়ি বাড়ি প্রচার করছিলাম। ওই মহিলার বাড়িও গিয়েছিলাম। তাঁকে বলেছিলাম আমাদের ভোট দিতে। উনি তৃণমূল সমর্থক বলে বুঝতে পেরেছিলাম। আমাকে নানা প্রকল্পের কথা বলতে থাকেন। আমি বলেছি যাঁকে ইচ্ছা তাঁকেই ভোট দিন। তবে কেউ বাড়িতে আসলে, তাঁর সঙ্গে দুর্ব্যবহার করবেন না।”

Pune Airport: আচমকাই ১১ ঘণ্টা ধরে বন্ধ পুনে বিমানবন্দরের রানওয়ে, দুর্ঘটনা না অন্য কিছু?

ব্যারাকপুরে এবার তৃণমূলের তারকা প্রার্থী রাজ চক্রবর্তী। এই ঘটনার কথা জানাজানি হতেই রাজ বলেন, আগামী ২৯ এপ্রিল ভোটবাক্সে মানুষ এর যোগ্য জবাব দেবেন। (West Bengal Election)

আসন্ন নির্বাচনের ফলাফল কী হবে তার জন্য তো ৪মে পর্যন্ত তো অপেক্ষা করতেই হবে। তবে তার আগে ভোটের মুখে বিজেপি প্রার্থীর এই কীর্তি ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

Leave a Comment