রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

West Bengal Election: বোলপুরে গেরুয়া ঝড়, ‘অনুব্রতর গড় ভেঙে দিয়েছি’, হুঁশিয়ারি বিজেপির জেলা সভাপতির

West Bengal Election
---Advertisement---

বীরভূমের বোলপুরের রাজনৈতিক ময়দানে এবার গেরুয়া শিবিরের দাপট। বীরভূম বরাবরই তৃণমূলের গড় বলে পরিচিত। সেখানে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের দাপট। এতদিন বিরোধীরা এজেন্টই দিতে পারতেন না ওই সব এলাকায়। এবার সেখান থেকে জিতলেন বিজেপি প্রার্থী। ‘অনুব্রত গড়’ এবার তবে ভাঙল। অন্তত বিজেপি এমনটাই বলছে।

এই প্রসঙ্গে বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মন্ডল সাফ জানিয়ে দিলেন, “অনুব্রত মণ্ডলের গড় আমরা ভেঙে দিয়েছি।” তাঁর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। শ্যামাপদ মন্ডল আরও বলেন, “আগেই বলেছিলাম রয়্যাল বেঙ্গল টাইগার আর জঙ্গলে নেই, বাঘকে খাঁচায় ভরেছি। আবার যদি বেশি বাড়াবাড়ি হয়, তাহলে ফের খাঁচায় ভরতে আমাদের সময় লাগবে না।” এই বক্তব্যের মাধ্যমে তিনি স্পষ্টতই তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত এলাকা এবার বিজেপির দখলে। (West Bengal Election)

West Bengal Election Results: ভোটে জিতেও মাটিতে পা, তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের ঘটনায় নিন্দা BJP প্রার্থীর

উল্লেখ্য, কিছু বিক্ষিপ্ত অশান্তি ছাড়া এবার বীরভূমে ভোট হয়েছে অবাধ ও শান্তিপূর্ণ। বীরভূমের ভোট মেটার পর হাসি মুখে ‘কেস্ট’ বলেছিলেন, ‘‘আরে রয়্যাল বেঙ্গল টাইগারের জায়গা পশ্চিমবঙ্গ। যে ভাবে থাবা মারতে হয় সে ভাবেই মেরেছি।” তবে ভোটের ফলাফল সে কথা বলল না।

এর আগে প্রতিটা ভোটে অনুব্রতর বিরুদ্ধে বিরোধীদের ধমকানো চমকানোর অভিযোগ ছিল। রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থেকে, গুড় বাতাসা দেওয়ার কথা বলে তিনি বিরোধীদের ধমকাতেন ও ভয় দেখাতেন। একাধিকবার অনুব্রতকে নজরবন্দীও করা হয়েছিল ভোটের সময়ে। এবারে চোখেই পড়ল না সেই আস্ফালন। (West Bengal Election)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment