---Advertisement---
lifezone nursing home

West Bengal Election Result 2026: বিজেপি কর্মী পরিচয় দিয়ে গড়িয়ায় তাণ্ডব, ভাঙচুর, হামলা, গ্রেপ্তার ৪

May 6, 2026 5:13 PM
West Bengal Election Result 2026
---Advertisement---

বিজেপির কর্মী পরিচয় দিয়ে গড়িয়ার সংলগ্ন এলাকায় দুষ্কৃতীদের তাণ্ডব, ভাঙচুর ও হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আর এই ঘটনায় অভিযোগ উঠছে নাজিবুল লস্কর ওরফে লালনের নাম। পুলিশের দাবি, তার বিরুদ্ধে আগেও ডাকাতি, হুমকি ও মারধরের মতো গুরুতর অভিযোগ রয়েছে। এমনকি পুলিশের পোশাক পরে ডাকাতির অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। ঘটনায় গ্রেফতার ৪ (West Bengal Election Result 2026)।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, গড়িয়ায় সন্ধ্যা বাজার এলাকায় একটি বাইকের গ্যারেজে আচমকা ভাঙচুর চালানো হয়। এরপর নবগ্রাম এলাকায় একটি চপের দোকানেও হামলার অভিযোগ ওঠে। অভিযোগ, সেখান থেকে গরম তেল ছিটিয়ে দেওয়া হয়, এতে কয়েকজন আহত হন।

ঘটনার সময়কার একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, বিজেপির বিজয় মিছিল এলাকায় পৌঁছানোর পর কয়েকজন দুষ্কৃতী বাইকের গ্যারাজে ঢুকে তাণ্ডব চালায়। চেয়ার টেবিল ভাঙচুর করে এবং স্থানীয়দেরও মারধর করতে দেখা যায়।

সোনারপুর উত্তর বিধানসভায় বিজেপির জয়ী প্রার্থী দেবাশীষ ধরের অভিযোগ, ‘কিছু ভেকধারী বিজেপি কর্মী সেজে মিছিলে ঢুকে তাণ্ডব চালিয়েছে।’ এছাড়াও তিনি দুষ্কৃতীদের উদ্দেশ্যে কড়া বার্তাও দেন তিনি।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে। সোমনাথ নিয়োগী, অজিত সেনগুপ্ত ও আরও দু’জনকে গ্রেপ্তার করেছে। নরেন্দ্রপুর থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা নিজেদের বিজেপি পরিচয় দিয়ে এলাকায় দাপট দেখাচ্ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ধৃতদের বারুইপুর আদালতে পেশ করা হয়। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment