রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

West Bengal Weather Update: তাপমাত্রার পারদ চড়ছে দক্ষিণবঙ্গে, চল্লিশ ডিগ্রি ছাড়িয়েছে পশ্চিমের জেলাগুলিতে, কোথায় পৌঁছবে তাপমাত্রার পারদ ?

West Bengal Weather Update
---Advertisement---

মঙ্গলবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোর সর্বোচ্চ তাপমাত্রায় (West Bengal Weather Update) বৈশাখের খরতাপে ঝলসানো বাংলার ছবি উঠে এসেছে। পানাগড়ে ৪৩.০৮ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ৪৩.০২, আসানসোলে ৪২.০৫ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়া ৪২.০৩ ডিগ্রি, সিউড়িতে ৪২.০২, শ্রীনিকেতন ৪০.০৪ ডিগ্রি সেলসিয়াস।আলিপুর আবহাত্তয়া দফতরের ইঙ্গিত সবে শুরু হয়েছে। আরও দহন জ্বালার অপেক্ষায় বাংলা। বিশেষ করে পশ্চিমের জেলাগুলোতে তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হবে।


আলিপুরের হাওয়া অফিস জানিয়েছে, হিমালয় সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত ও উত্তর-পশ্চিম থেকে দক্ষিণ-পূর্বমুখী অক্ষরেখার প্রভাবে আগামী কয়েকদিন রাজ্যের আবহাওয়ায় পরিবর্তন দেখা যাবে।তবে দক্ষিণবঙ্গে আগামী ৭ দিনে দিনের তাপমাত্রায় বড়সড় পরিবর্তন হবে না। পশ্চিমের জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৫ ডিগ্রি এবং পূর্ব ও উপকূলবর্তী জেলাগুলিতে ২ থেকে ৩ ডিগ্রি বেশি থাকতে পারে। সেই সঙ্গে আর্দ্রতাও বাড়বে। ফলে ভ্যাপসা গরমের অস্বস্তি বজায় থাকবে।


তবে আজ কিছু জেলায় বজ্রপাতসহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বেশিরভাগ জায়গায় শুষ্ক আবহাওয়া থাকবে। পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।আগামীকাল ও পরশু কয়েকটি জেলায় বজ্রপাতসহ হালকা বৃষ্টি হতে পারে, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। কিছু জেলায় বজ্রপাত সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে ঘণ্টায় ৪০–৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।


রবি ও সোমবার বৃষ্টি আরও বাড়বে। অনেক জেলায় বজ্রপাতসহ মাঝারি বৃষ্টি,সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের ওপরের ৫ জেলার (West Bengal Weather Update) দুটি দার্জিলিং, জলপাইগুড়ির লাগোয়া এলাকায় বজ্রপাতসহ ঝড় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


শুক্র ও শনিবার বৃষ্টির পরিমাণ বাড়বে। সেই সঙ্গে দমকা হাওয়ার গতি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি পর্যন্ত হতে পারে।
রবিবার সব জেলায় বজ্রপাতসহ ঝড় ব্যাপক বৃষ্টি, এবং দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সোমবার উত্তরবঙ্গের প্রায় সব জেলায় বজ্রপাতসহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।


অর্থাৎ দক্ষিণবঙ্গে প্রচণ্ড গরমের সঙ্গে ঝড়বৃষ্টির স্বস্তি রয়েছে। উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি আগামী সোমবার পর্যন্ত চলবে।
মঙ্গলবার কলকাতা এবং লাগোয়া অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.০৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি সেলসিয়াস নিচে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে ০.০২ ডিগ্রি সেলসিয়াস নিচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার শতকরা পরিমাণ সর্বোচ্চ ৮৮শতাংশ। সর্বনিম্ন ৫৯শতাংশ। আজ বুধবার দিনের আকাশ আংশিক মেঘলা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩৬ ডিগ্রি এবং ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment