---Advertisement---
lifezone nursing home

একে একে খালি করা হচ্ছে মেট্রোপলিটনের তৃণমূল ভবন, বন্ধ হচ্ছে কার্যালয়?

June 17, 2026 2:55 PM
TMC Bhavan
---Advertisement---

একসময় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (TMC Bhavan) আস্থাভাজন ব্যক্তি ছিলেন, মেট্রোপলিটন এলাকার মনোতোষ সাহা ওরফে মন্টু সাহা। তিনিই কলকাতার মেট্রোপলিটন এলাকার তৃণমূল ভবনটির মালিক। এবার নেত্রীর দলের সঙ্গেই বাড়ল আরও দূরত্ব। তৈরি হলো তৃণমূলের সঙ্গে টানাপড়েনের নয়া মোড়। মঙ্গলবার বহুতল ভবনটির চারতলা ও পাঁচতলা থেকে জিনিসপত্র সরানোর কাজ শুরু হয়। ফলে জল্পনা আরও বাড়ে। তবে কি মেট্রোপলিটন এলাকার তৃণমূল ভবনও ছাড়তে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে? যদিও তৃণমূলের তরফে জানিয়ে দেওয়া হয়, বহুতল ভবনটি মালিকের সঙ্গে তাদের ২০২৭ সাল পর্যন্ত চুক্তি রয়েছে।

‘মডার্ন ডেকরেটিং’-এর মালিক মন্টু সাহা। কলকাতার বুকে বেশ নাম ডাক তাঁর। ধর্মতলায় তৃণমূলের ২১ জুলাইয়ের মঞ্চটিও তৈরি করত মডার্ন ডেকরেটার্স। তবে ভোটের ফলাফল ঘোষণার পর থেকেই বদলে যায় সব সমীকরণ। তৃণমূল ভবন ছাড়তে বলেন মন্টু। তিনি দাবি করেন যে, বার বার বলার পরেও ওই ভবন খালি করছে না তৃণমূল(TMC Bhavan)।

ওই বহুতল থেকে তৃণমূল ভবন সরিয়ে নেওয়ার জল্পনা খারিজ করে দিলেন তৃণমূল ভবনের ইনচার্জ সুবীর মজুমদার। তিনি বলেন, “আমাদের সঙ্গে মালিকের ২০২৭ সাল পর্যন্ত চুক্তি আছে। আমরা এখানেই আছি। তৃণমূল ভবন এখানেই আছে। আপনারা ভুল তথ্য পেয়েছেন। উপরের দুটি তলার মালিক তাঁর কাজের জন্য ব্যবহার করছেন। আমাদের তিনটি তলা এখনও আছে। ওরা মেরামত করতে চাইছে। বাড়ির কী রং হবে, সেটা মালিক ঠিক করছেন। তবে ভবন আমাদের আছে।”

মঙ্গলবার রাতে, বহুতল থেকে জিনিসপত্র বের করা হচ্ছে। এমনকি, বহুতলের বাইরের দিকে যে সবুজ রং করা ছিল তার উপরে সাদা রং-এর প্রলেপ দেওয়া হচ্ছে। মনে করা হচ্ছে, এ বার মেট্রোপলিটনের অস্থায়ী তৃণমূল ভবনটিতে পাকাপাকি ভাবে তালা পড়তে চলেছে।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “একে একে খালি করা হচ্ছে মেট্রোপলিটনের তৃণমূল ভবন, বন্ধ হচ্ছে কার্যালয়?”

Leave a Comment