রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

পাহাড়ের কোলেই সব শেষ! পাক অধিকৃত কাশ্মীরে প্রাণ হারালেন পর্বতারোহী ‘নির্মল পুরজা’

Nirmal Purja
---Advertisement---

তুষার ঝড়ে নিখোঁজ ছিলেন। এবার পাকিস্তান অধিকৃত কাশ্মীরের কারাকোরাম পর্বতমালার ব্রড পিকে পাওয়া গেল পর্বতারোহী নির্মল পুরজার দেহ। ১০ জনের একটি দলে ছিলেন তিনিও। তাঁকে নিয়ে আরও ৩ জনের দেহ পাওয়া গিয়েছে। বাকিদের খোঁজে চলছে তল্লাশি অভিযান (Nirmal Purja)।

Nirmal Purja: কীভাবে ঘটল দুর্ঘটনা?

সূত্রের খবর, কিংবদন্তি এই পর্বতারোহী নিখোঁজ হওয়ার দুদিন পরে তাঁর মৃত্যুর কথা নিশ্চিত করে অভিযাত্রী সংস্থা ‘এলিট এক্সপেড’ (Elite Exped)। এই সংস্থার সঙ্গেই যুক্ত ছিলেন তিনি। গোটা ঘটনাটি ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে তাঁরা জানান (Nirmal Purja)।

সূত্রের খবর, প্রথম থেকেই নির্মল পুরজাই গোটা দলকে নেতৃত্ব দিচ্ছিলেন। গত ৩০ জুলাই দুপুরে ৮,০৫১ মিটার উঁচু ব্রড পিক শৃঙ্গ জয় লক্ষ্যের দিকে এগিয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু হঠাৎই ছন্দপতন। প্রবল তুষার ঝড়ের মুখে পড়েন। এই অভিযানে ছিলেন নেপালের ছয়জন এবং পাকিস্তান, ওমান, আমেরিকা ও চিনের একজন পর্বতারোহী। পাকিস্তানি পর্বতারোহী সোহেল সাখিও এই দলের সদস্য ছিলেন।

তুষারধসের পর পাকিস্তান আলপাইন ক্লাব জানিয়েছে যে, দুর্ঘটনাস্থলে একটি উদ্ধারকারী হেলিকপ্টার পাঠানোর প্রচেষ্টা চলছে। পুরজার প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘এলিট এক্সপেড’ তাঁকে পর্বতারোহণের জগতের অন্যতম সেরা আরোহী এবং এমন একজন প্রকৃত নেতা হিসেবে অভিহিত করেছে।

এই ঘটনায় সমাজমাধ্যমে সংস্থা ‘এলিট এক্সপেড’ একটি পোস্ট করে জানিয়েছে, “পর্বতারোহণের জগতে অন্যতম সেরা এক আরোহীকে বিশ্ব হারিয়েছে। এমন এক নেতা যিনি তাঁর সাহস, বিনয় এবং অটল বিশ্বাসের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছেন। মানুষের সক্ষমতা আমাদের সাধারণ ধারণার চেয়েও অনেক বেশি,”

নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহ কিংবদন্তি পর্বতারোহী ও আরও পাঁচজন নেপালি পর্বতারোহীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, “পর্বতারোহণ মানে কেবল কোনো শৃঙ্গ জয় করা নয়, বরং এটি সাহস, শৃঙ্খলা, আত্মত্যাগ এবং মানুষের সীমাবদ্ধতাকে ছাড়িয়ে যাওয়ার দৃঢ় সংকল্পের প্রতীক।”


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment