---Advertisement---

হায়দরাবাদের ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’ দেখে আবেগঘন ধন্যবাদ ট্রাম্পের

June 27, 2026 2:25 PM
Donald Trump
---Advertisement---

[ছবি:এক্স]

রাষ্ট্রনেতাদের নামে স্মৃতিসৌধ বা বিমানবন্দরের কথা অনেকেই শুনেছেন। কিন্তু কোনও জীবিত আমেরিকান প্রেসিডেন্টের নামে ভারতের একটি ব্যস্ত শহরের রাস্তার নামকরণ? ঠিক এমনটাই ঘটেছে হায়দরাবাদে। তেলঙ্গানা সরকারের উদ্যোগে মার্কিন কনস্যুলেট সংলগ্ন একটি রাস্তার নাম রাখা হয়েছে (Donald Trump) ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’। আর এই সম্মানে আপ্লুত আমেরিকান প্রেসিডেন্ট (Donald Trump) ডোনাল্ড ট্রাম্প নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভারতের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন, “ধন্যবাদ, এই সম্মান পাওয়া প্রথম আমেরিকান প্রেসিডেন্ট আমি।”

শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করে আমেরিকার প্রেসিডেন্ট (Donald Trump) ডোনাল্ড ট্রাম্প হায়দরাবাদে তাঁর নামে রাস্তার নামকরণ হওয়ায় ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দাবি করেন, কোনও আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে এই ধরনের সম্মান পাওয়ার ক্ষেত্রে তিনিই প্রথম।

“দ্য নিউ ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ ইন হায়দরাবাদ, ইন্ডিয়া — এ ফার্স্ট ফর এ আমেরিকান প্রেসিডেন্ট। থ্যাঙ্ক ইউ,” পোস্টে লেখেন (Donald Trump) ট্রাম্প। সঙ্গে তিনি তেলঙ্গানার উপমুখ্যমন্ত্রী মল্লু ভট্টি বিক্রমার্কা এবং ভারতে নিযুক্ত মার্কিন দূত সার্জিও গরের উপস্থিতিতে রাস্তার ফলক উন্মোচনের একটি ছবিও শেয়ার করেন।

তেলঙ্গানা সরকারের উদ্যোগে হায়দরাবাদের মার্কিন কনস্যুলেট সংলগ্ন একটি গুরুত্বপূর্ণ রাস্তার নামকরণ করা হয়েছে “ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ”। উল্লেখযোগ্যভাবে, এই রাস্তার আশপাশেই রয়েছে বিশ্বের শীর্ষ মার্কিন প্রযুক্তি সংস্থাগুলির একাধিক অফিস, যার মধ্যে মাইক্রোসফট, গুগল এবং অ্যামাজনের অফিসও রয়েছে।

তেলঙ্গানা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পদক্ষেপ শুধুমাত্র আমেরিকার প্রতি সম্মান প্রদর্শনের জন্য নয়, বরং ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে হায়দরাবাদের ক্রমবর্ধমান গুরুত্বেরও স্বীকৃতি।

রাজনৈতিক মহলে এই পদক্ষেপ নিয়ে আলোচনা শুরু হয়েছে। কেউ বলছেন এটি কূটনৈতিক সৌজন্য, আবার কেউ মজা করে প্রশ্ন তুলছেন— “রাস্তার নাম হয়েছে, এবার কি গুগল ম্যাপেও ট্রাম্পের বিশেষ ধন্যবাদ বার্তা শোনা যাবে?” তবে বিতর্ক যাই থাকুক, হায়দরাবাদের এই নতুন রাস্তার নাম যে আন্তর্জাতিক কূটনীতিতে নতুন এক আলোচনা তৈরি করেছে, তা বলাই বাহুল্য।

আরও পড়ুন :- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৯২০, ধ্বংসস্তূপে এখনও জীবনের খোঁজে হাজারো মানুষ


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “হায়দরাবাদের ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’ দেখে আবেগঘন ধন্যবাদ ট্রাম্পের”

Leave a Comment