---Advertisement---
lifezone nursing home

Earthquake Hits Japan: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, শুরু জলচ্ছ্বাস! সুনামির সতর্কতা

April 20, 2026 5:39 PM
Earthquake Hits Japan
---Advertisement---

রিখটার স্কেলে মাত্রা ৭.৪। তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপান (Earthquake Hits Japan)। তার পরেই সে দেশের উপকূলীয় এলাকায় সুনামির সতর্কতা জারি করা হয়েছিল। এই সতর্কতা জারির পরে দেশের উত্তর-পশ্চিম উপকূলে আছড়ে পড়ল সুনামি। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, উত্তর জাপানের আইওয়েট প্রদেশের কুজি বন্দরে সমুদ্রের জলস্তরের উচ্চতা ২.৬ ফুট পর্যন্ত বেড়েছে।

সোমবার স্থানীয় সময় বিকেল ৪টে ৫৩ মিনিটের দিকে জাপানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। এদিন জাপানের তোহোকু এলাকায় জোরালো কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৪। এখনও পর্যন্ত হতাহতের ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে তড়িঘড়ি সুনামির সতর্কতা জারি করা হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, কয়েক হাজার কিলোমিটার দূরে টোকিওতেও কম্পন অনুভূত হয়। এদিন ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সানরিকু উপকূলের কাছে। ভূমিকম্পের জেরে উপকূলে প্রায় ১০ ফুট পর্যন্ত উচ্চতার সুনামি ঢেউ আছড়ে পড়তে পারে। বিশেষত ইওয়াতে ও হোক্কাইডো অঞ্চলে সুনামির ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা বেশি।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি নদী ও উপকূলীয় এলাকা বাসিন্দাদের তড়িঘড়ি সরে গিয়ে দ্রুত উঁচু স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছেন। সুনামি সতর্কতা যতক্ষণ জারি রয়েছে, ততক্ষণ নিরাপদ আশ্রয় থেকে কাউকে সরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

জাপানের আবহাওয়া দফতর জানিয়েছে, ভূমিকম্পটি প্রশান্ত মহাসাগরে (Earthquake Hits Japan) ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে। ইওয়াতে প্রিফেকচার, আওমোরি প্রিফেকচার এবং হোক্কাইডো প্রিফেকচার-এর উপকূলীয় এলাকায় সর্বোচ্চ ৩ মিটার উচ্চতার সুনামি ঢেউ আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে।

সরকারি সম্প্রচার মাধ্যম NHK-এর ফুটেজে দেখা গেছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হাচিনোহে বন্দর থেকে জাহাজগুলো সরে যাচ্ছে। টিভি স্ক্রিনে জরুরি বার্তা দেখিয়ে মানুষকে অবিলম্বে নিরাপদ স্থানে যেতে বলা হচ্ছে। কর্তৃপক্ষ উপকূলীয় এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে।

ভূমিকম্পের জেরে টোকিও থেকে আওমোরি পর্যন্ত বুলেট ট্রেন পরিষেবা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে সেখানকার সংবাদমাধ্যম। জাপানের ভূকম্পন মাত্রা সূচকে এই কম্পন ‘আপার ৫’ হিসেবে ধরা হয়েছে। এমন কম্পন হলে সিমেন্টের বাড়ি ভেঙে পড়তে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণও বাড়তে পারে।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment