একে রবিবার, তার ওপর ফিফা বিশ্বকাপ ফাইনাল। এদিকে আবার ODI সিরিজের শেষ দিনে মুখোমুখি হতে চলেছে ভারত ও ইংল্যান্ড। সব মিলিয়ে জমজমাট ছুটির দিনে বেশ ফুরফুরে মেজাজেই ছিল সকলে। এরই মধ্যে হঠাৎ বিশ্বজুড়ে ডাউন ফেসবুক। ভারতীয় দুপুরে ১টা ১০ থেকেই ডাউন ফেসবুকের ডেস্কটপ ও ওয়েব ভার্সান। বিপাকে ব্যবহারকারীরা। (Facebook Down)
রবিবারের ছুটির দিনে দারুন মুডে খনিক বাধ সাধলো মেটা। হঠাৎ করেই দুপুর থেকে ডাউন হয়ে যায় ফেসবুক। অ্যাপ খুললেই ইউজারদের সামনে খুলছে একটি উইন্ডো যেখানে লেখা, “অ্যাকাউন্ট টেম্পোরারিলি আনঅ্যাভেইলেবল। ইওর অ্যাকাউন্ট ইজ কারেন্টলি আনঅ্যাভেইলেবল ডিউ টু আ সাইট ইস্যু। উই এক্সপেক্ট দিস টু বি রিজলভড শর্টলি। প্লিজ ট্রাই এগেইন ইন আ ফিউ মিনিটস।”
অনেকেরই আবার অ্যাপ খুললেও ফিড রিফ্রেশ হচ্ছে না। তবে আশা করা হচ্ছে এই সমস্যা সাময়িক খুব শীঘ্রই আবার ফেসবুক পুনরায় চালু হয়ে যাবে। (Facebook Down)
এদিকে ওয়েবসাইট বিভ্রাটের পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ডাউনডিটেক্টর (Downdetector)-এর তথ্যেও দেখা গিয়েছে, এদিন হঠাৎ করেই ফেসবুক নিয়ে অভিযোগ অনেক বেড়ে যায়। এই প্ল্যাটফর্মটির তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি (৩২ শতাংশ) অভিযোগ এসেছে ফেসবুকের ওয়েবসাইট ব্যবহার করতে গিয়ে। এছাড়া ২৬ শতাংশ ব্যবহারকারী লগইন করতে সমস্যায় পড়ার কথা জানিয়েছেন। আর ২২ শতাংশ অভিযোগ ছিল নিউজ ফিড বা টাইমলাইন রিফ্রেশ না হওয়া নিয়ে।
অন্যদিকে, অনেক ব্যবহারকারী সমস্যার কথা জানাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করতে শুরু করেন। তাঁরা #FacebookDown হ্যাশট্যাগ ব্যবহার করে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন। অনেকেই আবার ফেসবুকে দেখা দেওয়া ত্রুটির বার্তাটির স্ক্রিনশটও পোস্ট করেন।
তবে হঠাৎ এই সার্ভার ডাউন হওয়া নিয়ে ফেসবুকের মূল সংস্থা মেটার পক্ষ থেকে এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। (Facebook Down)
ফুটবল বিশ্বকাপের ফাইনাল দেখার জন্য সোমবার স্কুল-কলেজে ছুটি ঘোষণা সরকারের











