রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Iran Attack On Us: আমেরিকার জাহাজে ইরানের আত্মঘাতী হামলা, মৃত্যু ১ ভারতীয়র

Published on: March 12, 2026
Iran Attack On Us
---Advertisement---

পশ্চিম এশিয়ায় চলতে থাকা উত্তেজনার মধ্যেই আবারও এক বড়সড় হামলার ঘটনা সামনে এলো। আমেরিকার তেলবাহী ট্যাঙ্কারে আত্মঘাতী হামলা চালায় ইরান। যার ফলে মৃত্যু হয়েছে এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ইরাক উপকূলের কাছে।

ঘটনাটি যখন ঘটে তখন মার্কিন মালিকানাধীন তেলবাহী ট্যাঙ্কার Safesea Vishnu ইরাকের খোর আল জুবাইর বন্দরের কাছে অবস্থান করছিল। সেই সময় একটি বিস্ফোরকভর্তি আত্মঘাতী নৌকা মার্কিন জাহাজটির দিকে ধেয়ে এসে ধাক্কা মারে। নৌকাটিতে থাকা বিস্ফোরকের জেরে বড়সড় বিস্ফোরণ ঘটে এবং জাহাজের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। Iran Attack On Us

জাহাজটিতে মোট ২৮ জন ক্রু সদস্য ছিলেন বলে জানা গিয়েছে। বিস্ফোরণের পর দ্রুত উদ্ধার অভিযান শুরু হয়। বাকি ২৭ জন ক্রু সদস্যকে নিরাপদে উদ্ধার করে ইরাকের বাসরা শহরে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। Iran Attack On Us নৌপরিবহন নিরাপত্তা সংস্থা অ্যামব্রে জানিয়েছে, এই হামলাটি একটি আত্মঘাতী নৌকার মাধ্যমে করা হয়েছে বলেই প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে। ঘটনাটি ইরাকের আঞ্চলিক জলসীমার মধ্যেই ঘটেছে।

পশ্চিম এশিয়ায় ইরানকে ঘিরে উত্তেজনা ক্রমশ বাড়ছে, তারই মধ্যে এই হামলার ঘটনা নতুন করে প্রশ্ন তুলছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, যুদ্ধ নাকি শীঘ্রই শেষ হতে চলেছে। তারপরেও ইরানের এই প্রত্যাঘাতে যুদ্ধের সমাপ্তি নিয়ে নতুন করে সন্দেহ প্রকাশ করছেন অনেকেই।

উল্লেখ্য সাম্প্রতিক সময়ে উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজের ওপর হামলার ঘটনা বাড়তে থাকায় আন্তর্জাতিক জাহাজ চলাচল এবং তেল পরিবহন নিয়ে নতুন করে উদ্বেগও তৈরি হয়েছে। এই ঘটনার পর গোটা অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা নিয়ে আরও সতর্কতা বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে। বিশেষ করে তেলবাহী জাহাজ ও বাণিজ্যিক জাহাজগুলিকে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। Iran Attack On Us


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment