রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Monica Kabir: আপত্তিকর মন্তব্যের অভিযোগ, বৃদ্ধকে মার কনটেন্ট ক্রিয়েটর মনিকা কবীর, তীব্র সমালোচনা

Published on: March 13, 2026
Monica Kabir
---Advertisement---

রাস্তায় বৃদ্ধকে মারধরের অভিযোগে তীব্র বিতর্কের মুখে কনটেন্ট ক্রিয়েটর মনিকা কবীর (Monica Kabir)। ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এরপরই কনটেন্ট ক্রিয়েটরের আচরণের তীব্র সমালোচনায় নেটিজেনদের একাংশ। যদিও মনিকার দাবি, বৃদ্ধটি তাঁর উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেন। তিনি আত্মরক্ষা করছিলেন মাত্র।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বাংলাদেশর রাস্তায় একটি প্রোমোশনের শুটিং করছিলেন মনিকা। শুটিং চলাকালীনই এক বৃদ্ধ তাঁর কাছে এগিয়ে আসেন। মনিকার দাবি, ওই ব্যক্তি তাঁর ব্যাগে ধাক্কা দেন। একটি অশোভন মন্তব্যও করেন। যার জেরেই তিনি হাতে থাকা ব্যাগ দিয়ে ওই ব্যক্তিকে আঘাত করেন। পরে ব্যাগটি তুলে নিয়ে ক্যামেরার সামনে হাসিমুখে পোজ দিতেও দেখা যায় তাঁকে।

Monica Kabir

ভিডিয়োটি তিনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেন। পোস্টের ক্যাপশনে লেখেন, “যেখানে সৌন্দর্যের সঙ্গে সাহসের মিল। দিন শুরু করো আত্মবিশ্বাসের সঙ্গে।”

View this post on Instagram

A post shared by Monika Kabir (@monica_kabir_)

ভিডিয়োটি প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় শুরু হয় প্রতিক্রিয়া। অনেকেই তাঁর আচরণকে অযৌক্তিক বলে সমালোচনা করেছেন। এক নেটিজেন মন্তব্য করেন, বৃদ্ধ মানুষকে মারার কোনও অধিকার আপনার নেই। ভিডিয়োতে স্পষ্ট, তিনি ভুল করে সামনে চলে এসেছিলেন। (Monica Kabir)

তবে অন্য একাংশকে মনিকার পক্ষ নিতে দেখা যায়। তাঁদের মতে, অশালীন আচরণের যোগ্য জবাব। ভিডিয়োটিতে ঘটনাটি সম্পূর্ণরূপে স্পষ্ট নয়।
সমালোচকদের বিরুদ্ধে মনিকা পাল্টা মন্তব্য , বিষয়টি কেবল স্পর্শের ছিল না। ওই ব্যক্তি তাঁর উদ্দেশে আপত্তিকর মন্তব্যও করেছিলেন।

প্রসঙ্গত, নিজেকে ‘রাশিয়ান মডেল’ হিসেবেই পরিচয় দেন মনিকা কবীর। তাঁর দাবি, রাশিয়ান বংশোদ্ভূত হলেও বাংলাদেশের সঙ্গেও তাঁর পারিবারিক সম্পর্ক রয়েছে। জানা গিয়েছে, তাঁর জন্মের আগেই তাঁর বাবা রাশিয়ায় চলে যান। (Monica Kabir)

তবে গত বছর থেকে তিনি বাংলাদেশে বসবাস ও কাজ করছেন। সোশ্যাল মিডিয়ায় লাইফস্টাইল, ভ্রমণ ও ফ্যাশন সংক্রান্ত কনটেন্ট নিয়মিত পোস্ট করেন তিনি। তাঁর ভিডিয়োগুলির মধ্যে ঢাকা মেট্রো রেলকে ঘিরে বিভিন্ন পারফরম্যান্সও রয়েছে।


Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment