রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

সংঘর্ষ আরও তীব্র, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা! নিহত ২৭

Russia And Ukraine
---Advertisement---

যতদিন যাচ্ছে ততই ভয়ঙ্কর হচ্ছে সংঘর্ষ। এবার রাশিয়া ও ইউক্রেনের সংঘর্ষে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় প্রাণ হারালেন ২৭ জন। সূত্রের খবর, ২৭ জনের মধ্যে, রাশিয়ায় ১৬ জন এবং ইউক্রেনে ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইউক্রেনের রাজধানী কিভ-সহ একাধিক শহরে হামলা চালিয়েছে রাশিয়া। অন্যদিকে, ইউক্রেনের পাল্টা ড্রোন হামলায় রাশিয়ার একাধিক অঞ্চলেও হতাহতের খবর মিলেছে (Russia And Ukraine)।

Russia And Ukraine: ইউক্রেনের হামলায় রাশিয়ায় ক্ষয়ক্ষতি

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা TASS-জানিয়েছে, মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলায় ৫ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন। ক্রিমিয়া উপদ্বীপে ইউক্রেনের হামলায় প্রাণ গিয়েছে ৪ জনের (Russia And Ukraine)।

রাশিয়ার হামলায় ইউক্রেনের ক্ষয়ক্ষতি

কিয়েভ (রাজধানী): কিয়েভের শেভচেনকিভস্কি জেলায় রাশিয়ার ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় একটি আবাসিক ধসে পড়ে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। আহত বহু মানুষ।

সুমি অঞ্চল: ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি শহরে রাশিয়ার শক্তিশালী গাইডেড বিমান হামলায় (Glide Bombs) ২ শিশুসহ ৩ জন নাগরিক প্রাণ হারান।

জাপোরিঝঝিয়া ও মাইকোলাইভ: জাপোরিঝঝিয়ার এলাকায় রাশিয়ার যুদ্ধবিমান থেকে মাত্র ৯০ মিনিটে ৮টি শক্তিশালী গ্লাইড বোমা ফেলা হয়। এছাড়াও মাইকোলাইভ বন্দরে রুশ হামলায় একজন বৃদ্ধা প্রাণ হারান।

রাশিয়া ইউক্রেনকে লক্ষ্য করে প্রায় ১৩৬ থেকে ১৮১টি ড্রোন হামলা করেছে। যার বেশিরভাগই ইউক্রেনের সেনাাহিনী আকাশেই ড্রোনগুলি নষ্ট করে দিয়েছে। ৪ বছর ধরে চলছে এই যুদ্ধ। যুদ্ধ থামার কোনও নাম নেই। এবার আরও তীব্র হলো সংঘর্ষ।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment