নেপাল-তিব্বত সীমান্তের ভয়াবহ বিপর্যয়ের ঘা এখনও শুকায়নি। খোঁজ মেলেনি অনেকের। তারই মধ্যে আবারও বিপর্যয় নেমে এলো নেপালে। টানা চার দিন ধরে প্রবল বৃষ্টি। যার জেরে ভূমিধসের ঘটনায় বিপর্যস্ত একাধিক জনপদ। ভূমিধসের জেরে ২৪ জনের মৃত্যুর খবর মিলেছে। ১৪ জন এখনও নিখোঁজ (nepal disaster)।
nepal disaster: ভূমিধসে মৃত্যু বহু
২৪ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত নেপালের বিভিন্ন প্রান্ত। বিপদসীমার উপর দিয়ে বইছে নদীর জল। পাহাড়ি এলাকায় ধস নামার ফলে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। যোগাযোগ ব্যবস্থাও কার্যত বিপর্যস্ত। নেপালের, মানাং, মিয়াগদি, বাগলুং, পালপাসহ বেশ কয়েকটি জেলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে (nepal disaster)।
সমাজমাধ্যমে ভাইরাল ভিডিয়ো
সমাজমাধ্যমে বেশকিছু ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োতে নেপালের বর্তমান পরিস্থিতি কী? তা বোঝা যাচ্ছে। একটি ভিডিয়োতে দেখা যায়, পাহাড়ের বিশাল একটি অংশ চোখের নিমিষে ধসে পড়ল। সেই সময় এই ঘটনায় আতঙ্কিত হয়ে বাসিন্দারা চিৎকার শুরু করেন। নেপাল সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, বাগলুংয়ে ১০ জন, মিয়াগদিতে ৬ জন এবং মানাংয়ে ২ জনের মৃত্যু হয়েছে। পালপায় ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া ধনুশা জেলার মিথিলা পুরসভায় ভূমিধসের কবলে পড়ে একজনের মৃত্যু হয়েছে।
এখনও ১৪ জন নিখোঁজ। পুলিশ জানিয়েছে, নিখোঁজদের মধ্যে ১০ জন মানাংয়ের, ৩ জন মিয়াগদির এবং ১ জন বাগলুংয়ের বাসিন্দা। লামজুংয়ে দুজন আহত হয়েছেন। পাশাপাশি বাগলুং ও মিয়াগদিতে একজন করে আহত হওয়ার খবর পাওয়া গেছে।
নেপালে ভয়াবহ তুষারধসে বাড়ছে মৃতের সংখ্যা
অন্যদিকে, মানাং জেলার ৭১২৬ মিটার উঁচু ‘হিমলাং হিমাল’ পর্বতের বেস ক্যাম্পের (Himlung Himal Base Camp) কাছে আচমকা নেমে আসে বিধ্বংসী তুষারধস। রবিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। এই বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪। নিখোঁজ এখনও ১২ জন।
কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার নেপালের হিমলুং হিমাল শৃঙ্গে তুষারধসের স্থান থেকে আরও দুটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে; এ নিয়ে মোট চারটি মৃতদেহ উদ্ধার করা হলো। ওই এলাকায় অনুসন্ধান ও উদ্ধারকারী দলগুলোর কার্যক্রম অব্যাহত থাকা সত্ত্বেও আরও ১২ জন এখনো নিখোঁজ রয়েছেন।
রবিবার মানাং জেলার নার ফু এলাকায় অবস্থিত ৭,১২৬ মিটার উচ্চতার হিমলুং হিমাল শৃঙ্গের বেস ক্যাম্পে এই তুষারধসের ঘটনা ঘটে। তুষারধসে পর্বতারোহী ও সহায়তা প্রদানকারী কর্মীরা আশ্রয় নিয়েছিলেন এমন একটি তাঁবু চাপা পড়ে যায়, যার ফলে বেশ কয়েকজন কর্মী ও গাইড নিখোঁজ হন। নেপাল ন্যাশনাল মাউন্টেন গাইড অ্যাসোসিয়েশন (NNMGA) সমাজমাধ্যমে পোস্ট করে তারা জানিয়েছে, সোমবার উদ্ধার হওয়া মৃতদেহ দুটি বীরেন্দ্র গুরুং ও ঘনশ্যাম রাইয়ের।
সংগঠনের তরফে আরও জানানো হয়, রবিবার ছেবি ভোতে ও পাসং ভোতে-র মৃতদেহ উদ্ধার করা হয়েছিল এবং তুষারধস-কবলিত এলাকায় তাদের অনুসন্ধান ও উদ্ধারকারী দল অভিযান অব্যাহত রেখেছে। ‘দ্য কাঠমান্ডু পোস্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, NNMGA-র সভাপতি তুল সিং গুরুং জানিয়েছেন, আবহাওয়া ও পাহাড়ের পরিস্থিতি অনুকূল থাকলে সোমবারও উদ্ধারকাজ চালিয়ে যাবেন। NNMGA-র সভাপতি তুল সিং গুরুং বলেন, “চারজনের মৃতদেহ উদ্ধার ও শনাক্ত করা হয়েছে। এখনও ১২ জন নিখোঁজ রয়েছেন এবং তাঁদের সন্ধানে অভিযান চলছে।”













1 thought on “নেপালে ফের বিপর্যয়, ভূমিধসে মৃত্যু বহু, নিখোঁজ একাধিক”
Comments are closed.