---Advertisement---
lifezone nursing home

Pakistan Explosion: পাক-আফগান সীমান্তে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৯, জখম ৩০-এর বেশি

May 13, 2026 1:01 PM
Pakistan Explosion
---Advertisement---

পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত লাগোয়া উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ভয়াবহ বিস্ফোরণে ৯ জনের মৃত্যু হয়েছে । (Pakistan Explosion) মৃতদের মধ্যে রয়েছেন দুই পুলিশকর্মী এবং এক মহিলা। মঙ্গলবার লাক্কি মারওয়াত জেলার সরাই নওরং বাজার এলাকায় বিস্ফোরণ ঘটে। ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর।

স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি বোমা বোঝাই রিকশায় বিস্ফোরণ ঘটানো হয়। দুপুরের ব্যস্ত সময়ে জনাকীর্ণ বাজার এলাকায় বিস্ফোরণ হওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। (Pakistan Explosion) মুহূর্তের মধ্যে গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। বহু দোকান, গাড়ি এবং আশপাশের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের অভিঘাতে বাজারের একাংশ কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের শব্দ বহু দূর পর্যন্ত শোনা যায়। আতঙ্কে বাজার এলাকায় হুড়োহুড়ি পড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল, অ্যাম্বুল্যান্স এবং নিরাপত্তাবাহিনী। আহতদের উদ্ধার করে বান্নুর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

পাকিস্তানের জরুরি পরিষেবা সংস্থা রেসকিউ ১১২২ জানিয়েছে, ঘটনাস্থল থেকে অন্তত ৩৭ জনকে উদ্ধার করা হয়েছে। THQ হাসপাতালের সুপারিনটেনডেন্ট মহম্মদ ইশাক জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের শরীরে গুরুতর আঘাত রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

(Pakistan Explosion) বিস্ফোরণের দায় এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন স্বীকার করেনি। তবে ঘটনার পরেই সন্দেহের তির ঘুরেছে পাকিস্তান তালিবান বা তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-র দিকে। গত কয়েক বছরে পাকিস্তানের নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে এই জঙ্গি সংগঠন। পাকিস্তান সরকার বরাবরই অভিযোগ করে এসেছে, আফগানিস্তানের মাটিতে আশ্রয় নিয়েই টিটিপি জঙ্গিরা হামলার ছক কষছে। যদিও সেই অভিযোগ বারবার অস্বীকার করেছে আফগান তালিবান সরকার।

উল্লেখ্য, মাত্র কয়েকদিন আগেই বান্নু জেলায় পুলিশ পোস্টে ভয়াবহ হামলা চালানো হয়েছিল। বিস্ফোরণ এবং বন্দুকযুদ্ধে অন্তত ২১ জন পুলিশকর্মীর মৃত্যু হয়। সেই ঘটনার পর থেকেই সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছিল। কিন্তু তার মধ্যেই ফের ভয়াবহ বিস্ফোরণ নতুন করে উদ্বেগ বাড়িয়েছে পাক প্রশাসনের।

(Pakistan Explosion) এই ঘটনার পর পাকিস্তান ফের আফগানিস্তানের বিরুদ্ধে পরোক্ষভাবে অভিযোগ তুলেছে। যদিও আফগান তালিবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ পাকিস্তানের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি জানিয়েছেন, আফগানিস্তানের মাটি ব্যবহার করে অন্য কোনও দেশের বিরুদ্ধে হামলার অনুমতি দেওয়া হয় না।

বিশেষজ্ঞদের মতে, আফগানিস্তানে তালিবান ক্ষমতায় ফেরার পর থেকেই পাকিস্তানের সীমান্ত এলাকায় জঙ্গি হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দুই দেশের মধ্যে সীমান্ত উত্তেজনাও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। গত ফেব্রুয়ারি মাসের শেষ দিক থেকে সীমান্ত সংঘর্ষে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে দাবি করা হয়েছে।

চিনের মধ্যস্থতায় গত এপ্রিল মাসে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে বৈঠক হলেও সীমান্তে সংঘর্ষ পুরোপুরি থামেনি। মাঝেমধ্যেই গুলির লড়াই এবং বিস্ফোরণের ঘটনা সামনে আসছে। মঙ্গলবারের সরাই নওরং বাজার বিস্ফোরণ (Pakistan Explosion) ফের প্রমাণ করল, সীমান্ত অঞ্চলে পরিস্থিতি এখনও অত্যন্ত অস্থির এবং উদ্বেগজনক।

NEET কেলেঙ্কারিতে বিস্ফোরক তথ্য! ১০-২৫ লক্ষ টাকায় বিক্রি প্রশ্নপত্র, দেশজুড়ে ছড়িয়ে ‘পেপার লিক মাফিয়া’: Pakistan Explosion: পাক-আফগান সীমান্তে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৯, জখম ৩০-এর বেশি


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment