রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Sheikh Hasina: শেখ হাসিনার জন্য তিক্ত হবে ভারত-বাংলাদেশ সম্পর্ক? প্রকাশ্যে রিপোর্ট

Published on: February 18, 2026
Sheikh Hasina
---Advertisement---

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের আশ্রয়ে রয়েছেন। ভারত যদি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত না-ও দেয়,তাতেও বাণিজ্য ও অর্থনৈতিক-সহ বিভিন্ন সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে তা কোনও বাধা হবে না। আরও উন্নত সম্পর্ক গড়ে তুলতে চাইছে সেদেশের শাসকদল বিএনপি।

ভারত-বাংলাদেশ সম্পর্ক কোনও একটি ‘ইস্যু’-তে আটকে থাকবে না৷ প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান সম্পর্কে এমনটাই জানাল বাংলাদেশের নতুন শাসকদল বিএনপি৷ হাসিনার ভারতে আশ্রয়,বৃহত্তর পরিসরে দিল্লি এবং ঢাকার সম্পর্কে বাধা হয়ে দাঁড়াবে না৷ ‘দ্য হিন্দু’কে দেওয়া এক সাক্ষাৎকারে স্পষ্ট করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল৷ একান্ত সাক্ষাৎকারে মির্জা ফখরুল জানিয়েছেন,তারা মনে করেন, শেখ হাসিনা গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছেন। দেশে তাঁকে শাস্তির আওতায় আনার ব্যাপারে জনমত রয়েছে। তারা বিশ্বাস করেন ভারত সরকারের উচিত হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিক ভারত সরকার। তবে ভারত যদি তা না-ও করে,তবুও বাণিজ্য ও বাণিজ্যিক সম্পর্ক-সহ বৃহত্তর দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তুলতে তা বাধা হবে না। দু’দেশের মধ্যে আরও উন্নত সম্পর্ক চাইছেন তারা। Sheikh Hasina:

পাশাপাশি ভারতের সঙ্গে লড়তে চাওয়াকে ‘পাগলের প্রলাপ’ বলে কটাক্ষ করলেন বিএনপি-র শীর্ষ নেতা৷ তিনি বলেন, ভারতের সঙ্গে লড়াই করতে পারবে না বাংলাদেশ। যাঁরা ভারতের সঙ্গে লড়াই করার কথা বলেন,তাঁরা পাগলের মতো কথা বলছেন। দিল্লির সঙ্গে চলতে থাকা বিভিন্ন সমস্যার আলোচনার মাধ্যমেই সমাধান করতে হবে, পাশাপাশি বিএনপি মহাসচিব জানান, আগামী এক বছরের মধ্যেই গঙ্গা জলবণ্টন চুক্তিতে ফরাক্কা বাঁধের প্রসঙ্গ নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় বসতে চায় বাংলাদেশ।

শেখ হাসিনা,তাঁর কয়েকজন মন্ত্রী ও আমলাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের সময় হত্যা ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এ প্রসঙ্গে বিএনপি নেতা বলেন, এ নিয়ে একটি আইনি প্রক্রিয়া চলছে। সেই প্রক্রিয়ার মাধ্যমেই সব সমস্যার সমাধান হবে।

উল্লেখ্য,২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা ও আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা পালিয়ে ভারতে আশ্রয় নেন। সেদেশের অন্তর্বর্তী সরকার ১৭ মাস ধরে হাসিনা-সহ আওয়ামীলীগের নেতাদের প্রত্যর্পণের জন্য ভারতের প্রতি অনুরোধ জানায়। যদিও নয়াদিল্লি এ বিষয়ে কোনো সাড়া দেয়নি।Sheikh Hasina:


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment