রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

মার্কিন হামলায় কাঁপল চাবাহার-সহ ইরানের একাধিক শহর, পাল্টা হুঁশিয়ারি তেহরানের

Published on: July 15, 2026
---Advertisement---

মধ্যপ্রাচ্যে সংঘাত আরও ভয়াবহ রূপ নিল। একাধিক এলাকায় ধারাবাহিক মার্কিন হামলার জেরে ইরানের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ইরানের সরকারি সংবাদমাধ্যমের দাবি, সিস্তান ও বালুচিস্তান প্রদেশের ওমান উপসাগর সংলগ্ন গুরুত্বপূর্ণ বন্দর শহর চাবাহার-এর একটি নজরদারি টাওয়ারে মার্কিন বাহিনী হামলা চালিয়েছে। একইসঙ্গে ওই প্রদেশের বিভিন্ন অংশেও ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার খবর মিলেছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাতভর চলা হামলায় অন্তত ২৬০ জন আহত হয়েছেন। (US-Iran Conflict)

অন্যদিকে, বুশেহর প্রদেশের গভর্নর মোহাম্মদ মোজাফারি জানিয়েছেন, মঙ্গলবার পশ্চিম উপকূলীয় এই শহরের চারটি পৃথক স্থানে মার্কিন হামলা হয়েছে। যদিও সরকারি সংবাদ সংস্থা IRNA -র দাবি, ওই হামলায় কোনও প্রাণহানি হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উদ্ধারকারী সংস্থাগুলিকে রাখা হয়েছে এবং শহরে আপাতত শান্তি বজায় রয়েছে বলেও জানিয়েছেন গভর্নর।(US-Iran Conflict)

এদিকে, ইরানের সেনাবাহিনীর অভিযোগ, বুধবার ভোরের আগে ইরানশাহরের কাছে বাম্পুর এলাকার একটি সামরিক ব্যারাকে ১৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে মার্কিন বাহিনী। সেনার দাবি, হামলার মূল লক্ষ্য ছিল সেনা সদস্যদের আবাসন ও প্রহরী পোস্ট। এই ঘটনায় অন্তত সাতজন সেনাকর্মীর মৃত্যু হয়েছে, যাঁদের মধ্যে পেশাদার সেনা ও বাধ্যতামূলক সামরিক পরিষেবায় থাকা সদস্যরাও রয়েছেন। আরও কয়েকজন আহত হয়েছেন। সেনাবাহিনী স্পষ্ট জানিয়েছে, এই হামলার জবাব দেওয়া হবে এবং নিহতদের রক্তের প্রতিশোধ “নিশ্চিত ও আসন্ন”।

সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি জানিয়েছেন, দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক হামলায় ৩০ জনেরও বেশি সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। (US-Iran Conflict)

এদিকে, Strait Of Hormuz দিয়ে যাতায়াতকারী জাহাজে ইরানের হামলার পর বুধবার ভোর থেকে ইরানের বন্দরগুলিকে ঘিরে আবারও অবরোধ জোরদার করেছে মার্কিন সেনাবাহিনী। US সেন্ট্রাল কমান্ড (CENTCOM) জানিয়েছে, প্রায় সাত ঘণ্টা ধরে চলা নতুন অভিযানে ইরানের বিভিন্ন অঞ্চলে একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এরই মধ্যে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (IRGC) সতর্ক করে বলেছে, এই অবরোধ অব্যাহত থাকলে গোটা অঞ্চলের তেল ও গ্যাস রফতানি মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। তাদের হুঁশিয়ারি, “এই অঞ্চলের জ্বালানি রফতানি হয় সবার জন্য চলবে, না হলে কারও জন্যই চলবে না।” (US-Iran Conflict)

আরও পড়ুন :- চাবাহার বন্দরে আমেরিকার হামলা: ভারতের বড় ধাক্কা, লাভের মুখে চিন-পাকিস্তান?


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

2 thoughts on “মার্কিন হামলায় কাঁপল চাবাহার-সহ ইরানের একাধিক শহর, পাল্টা হুঁশিয়ারি তেহরানের”

Leave a Comment