---Advertisement---
lifezone nursing home

Amit Shah on Muslim Reservation: ‘সব টিকিট মুসলিম মহিলাদের দিয়ে দিন’, কোটা নিয়ে অখিলেশ যাদবকে খোঁচা শাহের

April 16, 2026 4:26 PM
Amit Shah on Muslim Reservation
---Advertisement---

ধর্মের ভিত্তিতে সংরক্ষণ নয়। স্পষ্টভাবে এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah on Muslim Reservation)। বৃহস্পতিবার সংসদে মহিলা সংরক্ষণ বিল পেশ চলাকালীনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের সংবিধান ধর্মের ভিত্তিতে কোনওরকমের সংরক্ষণ প্রদানের অনুমতি দেয়নি। আমি ফের সরকারের সংকল্প বলে দিচ্ছি, ধর্মের ভিত্তিতে মুসলিমদের কোনওরকম সংরক্ষণ প্রদান করা চরম সংবিধান-বিরোধী। এটার প্রশ্নই ওঠে না।’

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সেই মন্তব্যের পরে সমাজবাদী পার্টির সাংসদ তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বলেন, ‘পুরো দেশ জনসংখ্যা অর্ধেকের সংরক্ষণ চায়। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর থেকে জানতে চাই যে মুসলিম মহিলারা কি সেই অর্ধেক জনসংখ্যার আওতায় পড়েন না?’ তাঁর পাল্টা শাহ বলেন, ‘সমাজবাদী পার্টি সব টিকিট মুসলিমদের মহিলাদের দিয়ে দিক। আমাদের কোথায় আপত্তি? আমাদের কোনও আপত্তি নেই।’

শুধুমাত্র এই নিয়েই নয়, সংসদে এদিন একাধিক বার শাহের সঙ্গে সংঘাতে জড়ান অখিলেশ। আদমশুমারি নিয়ে সমাজবাদী পার্টির প্রধানের প্রশ্ন তুলে অমিত শাহ বলেন, ‘গোটা দেশ সংসদের কাজকর্মের দিকে নজর রাখছে। এমন কিছু বিবৃতি দেওয়া হয়েছে, যা জনগণের মধ্যে উদ্বেগের কারণ হতে পারে। অখিলেশজি প্রশ্ন তুলেছেন যে কেন আদমশুমারি হচ্ছে না। আমি উল্লেখ করতে চাই যে আদমশুমারির কাজ শুরু হয়েছে। দ্বিতীয়ত, তাঁরা বলেছিল যে আমরা জাতপাতের আদমশুমারির দাবি করব। সরকার একটি জাতিগত আদমশুমারি করার সিদ্ধান্ত নিয়েছে এবং আদমশুমারি করা হচ্ছে।’

সেইসঙ্গে অমিত শাহ (Amit Shah on Muslim Reservation) বলেন, ‘বাড়িতে কোনও জাতপাত নেই। বাড়িগুলো এখনও গণনা করা হচ্ছে। যখন নাগরিকদের গণনা করা হবে, অর্থাৎ ব্যক্তির সংখ্যা গণনা করা হবে, তখন একটি জাতিগত কলাম থাকবে।’

সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবও বিলগুলো আনার এই তাড়াহুড়ো নিয়ে প্রশ্ন তোলেন। তিনি জিজ্ঞাসা করেন, “আমরা এর পক্ষে, কিন্তু আপনারা আদমশুমারি করাতে চান না কেন?”


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment