---Advertisement---
lifezone nursing home

Delhi Airport: দিল্লি বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ! কীভাবে ঘটল এমন অঘটন?

April 16, 2026 6:33 PM
Delhi Airport
---Advertisement---

দিল্লি বিমানবন্দরে রানওয়েতে মুখোমুখি দুটি যাত্রিবাহী বিমান (Delhi Airport)। ভয়াবহ দুর্ঘটনা থেকে বাঁচল দুইটি বিমান। বৃহস্পতিবার দুপুরে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ট্যাক্সিং করার সময় স্পাইসজেটের একটি বিমান সজোরে ধাক্কা মারে আকাশা এয়ারের একটি বিমানকে। এই ঘটনায় দুই বিমানেরই বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।

সূত্রের খবর, দিল্লি বিমানবন্দরে স্পাইসজেট-এর B737-700 অবতরণের পর বিমানটি রানওয়ের দিকে এগিয়ে যাচ্ছিল। সেই সময় রানওয়েতে ট্যাক্সিং পেরিফেরি বা সংযোগকারী পথে দাঁড়িয়ে ছিল আকাশা এয়ারের একটি বিমান। ওই বিমানের লেজের দিকের অংশে সজোরে ধাক্কা মারে স্পাইসজেটের ডানদিকের ডানা।

দিল্লির বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, “১৬ এপ্রিল দিল্লি বিমানবন্দরে ট্যাক্সিংয়ের সময় স্পাইসজেট B737-700 বিমানটি একটি দুর্ঘটনার সম্মুখীন হয়। এর ফলে আমাদের বিমানের ডানদিকের উইংলেট এবং অন্য একটি এয়ারলাইন্সের বিমানের বাঁদিকের ‘হরাইজন্টাল স্ট্যাবিলাইজার’ ক্ষতিগ্রস্ত হয়েছে।”

দুর্ঘটনার পরই তৎপরতার সঙ্গে ক্ষতিগ্রস্ত বিমানটিকে রানওয়ে থেকে সরিয়ে নিয়ে আসা হয় এবং সেটিকে আপাতত ‘গ্রাউন্ডেড’ বা উড়ানের অনুপযুক্ত বলে ঘোষণা করা হয়েছে।

যদিও এই দুর্ঘটনায় কোনও যাত্রীর হতাহতের কোনও খবর নেই, তবে এই সংঘর্ষের জেরে একাধিক বিমানের সময় বদলে দেওয়ার আশঙ্কা রয়েছে।

দেশের অন্যতম সুরক্ষিত এবং ব্যস্ত বিমানবন্দরে (Delhi Airport) এইরকম দুটি বিমানের মধ্যে সংঘর্ষ, তা নিয়ে উঠছে প্রশ্ন। এয়ার ট্রাফিক কন্ট্রোল বা গ্রাউন্ড স্টাফদের কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। কেন এমন ঘটনা ঘটল? উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

দিল্লি বিমানবন্দরের গ্রাউন্ড সেফটি নিয়ে এই ঘটনা বড়সড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট আসার পরই দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment