পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক তরজা তুঙ্গে। বৃহস্পতিবার উত্তরবঙ্গে এক নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুললেন (Himanta Biswa Sarma on Beef)। তিনি দাবি করেন, বিজেপি ক্ষমতায় এলে বাংলায় মাছ-মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে—তৃণমূলের এই প্রচার সম্পূর্ণ ভিত্তিহীন। তাঁর কথায়, বিজেপি শাসিত অসমে মানুষ ইচ্ছেমতো আমিষ খাবার খেতে পারেন এবং সেখানে কোনও নিষেধাজ্ঞা নেই।
হিমন্ত বলেন, “অসমের ধুবরি বা গোয়ালপাড়ায় গেলে যত খুশি মাছ-মাংস খাওয়া যায়। শুধুমাত্র গরুর মাংসের উপর কিছু নির্দিষ্ট বিধিনিষেধ রয়েছে।” হিমন্ত অতীতে জানিয়েছিলেন, অসমে গো মাংস বা বিফ খাওয়ায় কোনও নিষেধাজ্ঞা নেই। শুধু প্রকাশ্যে তা খাওয়া যাবে না। কেউ চাইলে নিজের বাড়িতে খেতেই পারেন।
এদিকে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে অভিযোগ করেন, বাংলায় বিজেপি সরকার এলে গরুর মাংসের ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে—এই আশঙ্কাতেই তৃণমূল মানুষকে বিভ্রান্ত করছে।
অ্যাকাউন্ট থেকে গায়েব ২৪ লাখ টাকা! ভোটের আগে বিপাকে রায়গঞ্জের তৃণমূল প্রার্থী
পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে গরু পাচারের অভিযোগও তোলেন তিনি। তাঁর দাবি, বাংলাদেশে গরু পাচার চালু রাখতে চায় তৃণমূল, যাতে তারা আর্থিকভাবে লাভবান হতে পারে। ইতিমধ্যেই এই সংক্রান্ত বিষয়ে CBI এবং ED তদন্ত চালাচ্ছে।
অভিবাসন প্রসঙ্গেও হিমন্ত কড়া সুরে জানান, পশ্চিমবঙ্গে প্রবেশ করা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার মতো সরকার প্রয়োজন। তিনি জানান, অসমে বিজেপি সরকার ইতিমধ্যেই অবৈধ দখলদারদের উচ্ছেদ করেছে।
অর্থনৈতিক প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘অসমে সরকারি কর্মীরা ৫০ শতাংশ মহার্ঘ ভাতা (DA) পান, যেখানে বৃহত্তর রাজ্য হওয়া সত্ত্বেও পশ্চিমবঙ্গে সেই হার মাত্র ২২ শতাংশ।’











1 thought on “Himanta Biswa Sarma on Beef: BJP ক্ষমতায় আসলেই রাজ্যে বন্ধ বিফ বিক্রি? মুখ খুললেন হিমন্ত বিশ্বশর্মা”