রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Priyansh Arya: কেএল রাহুলকে ছাপিয়ে ইতিহাস প্রিয়াংশ আর্যর, ভারতীয় ক্রিকেটে ভবিষ্যতের তারকা?

Published on: April 20, 2026
Priyansh Arya
---Advertisement---

আইপিএল ২০২৬-এ এক বিস্ফোরক সন্ধ্যার সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। প্রিয়াংশ আর্য নামের তরুণ ব্যাটার যেন নিজের ব্যাটকে তলোয়ার বানিয়ে মাঠে নামলেন, আর তাতেই ভেঙে ফেললেন কেএল রাহুলের বহুদিনের রেকর্ড। পাঞ্জাব কিংসের জার্সিতে ৩৭ বলে ৯৩ রানের ঝড় তুলে তিনি শুধু ম্যাচই জেতালেন না, নিজের নামও লিখে ফেললেন ইতিহাসের পাতায়।

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মহারাজা যাদবীন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে দেখা যায় আর্যকে (Priyansh Arya)। চারটি চার ও নয়টি ছক্কায় ভরা তাঁর ইনিংসে ছিল আগ্রাসনে ভরা। মাত্র ১৯ বলেই অর্ধশতরান পূর্ণ করেন তিনি—এবং সেখানেই গড়ে ওঠে নতুন ইতিহাস। ফ্র্যাঞ্চাইজির হয়ে ২০ বলের কমে সবচেয়ে বেশি হাফ-সেঞ্চুরির রেকর্ডে পিছনে ফেলে দেন কেএল রাহুলকে। বর্তমানে একই ফ্র্যাঞ্চাইজির হয়ে কম বলে হাফ সেঞ্চুরির তালিকায় দ্বিতীয় স্থানে আছেন কেএল রাহুল। তিনি ২০১৮ সালে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১৪ বলে ও ২০১৯ সালে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ১৯ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন। এ বার (Priyansh Arya) প্রিয়াংশ আর্য তিনটে হাফসেঞ্চুরি করলেন কম বলে। তালিকায় রয়েছে চলতি মরশুমে LSG-র বিরুদ্ধে করা ১৯ বলে, সানরাইজ়ার্সের বিরুদ্ধে করা ১৬ বলে এবং গত মরশুমে CSK-র বিরুদ্ধে করা ১৯ বলে হাফ সেঞ্চুরি।

Rajasthan Royals: রাজস্থান রয়্যালসে ফাটল? জাডেজাকে ‘বঞ্চিত’ করেই কি হার, প্রশ্নের মুখে রিয়ান পরাগের নেতৃত্ব: Priyansh Arya: কেএল রাহুলকে ছাপিয়ে ইতিহাস প্রিয়াংশ আর্যর, ভারতীয় ক্রিকেটে ভবিষ্যতের তারকা?

(Priyansh Arya) আর্যর পাশে সমান তালে লড়াই চালান কুপার কনোলি। তাঁর ৪৬ বলে ৮৭ রানের ইনিংস পাঞ্জাবের বিশাল স্কোর গড়তে বড় ভূমিকা রাখে। দু’জনের এই জুটি যেন ঝড় তুলেছিল লখনউ বোলিং আক্রমণের ওপর।

নির্ধারিত ২০ ওভারে ২৫৪/৭ রান তোলে পাঞ্জাব। এই মরসুমে এটাই তাদের সর্বোচ্চ স্কোর। জবাবে লখনউ থামে ২০০/৫-এ। ফলে বড় জয় তুলে নিয়ে পয়েন্ট টেবলের শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করে পাঞ্জাব। অন্যদিকে টানা তৃতীয় পরাজয়ে তালিকার অষ্টম স্থানে নেমে যায় লখনউ।

৯৩ রানের দুরন্ত ইনিংসের জন্য ম্যাচের সেরা নির্বাচিত হন আর্য। যদিও শতরান থেকে মাত্র সাত রান দূরে থেমে যেতে হয়েছে তাঁকে। মিচেল মার্শের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি, বোলার মণিমরণ সিদ্ধার্থ।

এই মরসুমে পাঁচ ইনিংসে ২১১ রান করেছেন (Priyansh Arya) প্রিয়াংশ আর্য, গড় ৪২.২০ এবং স্ট্রাইক রেট অবিশ্বাস্য, ২৪৮.২৩। পরিসংখ্যান বলে দিচ্ছে, প্রিয়াংশ আর্য এখন শুধুই ফর্মে নেই, তিনি ম্যাচের গতিপথ বদলে দেওয়ার ক্ষমতা রাখেন। প্রতিটি ইনিংসে তাঁর ব্যাট যেন আত্মবিশ্বাস, আগ্রাসনে পরিপূর্ণ। পাঞ্জাব কিংসের জন্য তিনি এখন শুধু ভরসার নাম নন, বরং এক্স-ফ্যাক্টর—যিনি ক্ষমতা রাখেন যেকোনও দিন একার হাতেই ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন।


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment